নিজস্ব প্রতিনিধি(রজত রায়): মুখ্যমন্ত্রীর পদকে ভয় পায় সিবিআই। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার সরব তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা।
সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সহ একাধিক আপ নেতার গ্রেপ্তারির পর সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র সরকার। এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৯ বিরোধী নেতা। এবার সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। তিনিও চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোয় উত্তাল রাজ্য রাজনীতি।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী দুজনেই সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করলেও দুজনের চিঠির বিষয় আলাদা। শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে লিখেছেন, সিবিআই তাঁর মুখ্যমন্ত্রী পদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সমীহ করে, ভয় পায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। সারদা মামলার দশ বছর পরও কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও তদন্ত কেন শুরু করতে পারল না সিবিআই। মমতার মুখ্যমন্ত্রী পদকে কি ভয় পায় তাঁরা?




