HomeNewsহাওড়ায় অঙ্কুর ক্যারাটে অ্যাকাডেমির উদ্যোগে জাতীয় স্তরের ক্যারাটে মহোৎসব – সিজন ৩...

হাওড়ায় অঙ্কুর ক্যারাটে অ্যাকাডেমির উদ্যোগে জাতীয় স্তরের ক্যারাটে মহোৎসব – সিজন ৩ সফল

spot_img
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ,হাওড়া:
হাওড়ার দাসনগরে অবস্থিত আলমোহন দাস ইনডোর স্টেডিয়ামে অঙ্কুর ক্যারাটে অ্যাকাডেমির উদ্যোগে জাতীয় স্তরের ‘ক্যারাটে মহোৎসব – সিজন ৩’ সফলভাবে অনুষ্ঠিত হল। গত ২৮ ডিসেম্বর আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত বহু প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান জুড়ে ছিল প্রতিযোগীদের শৃঙ্খলা, দক্ষতা ও আত্মবিশ্বাসের অনবদ্য প্রদর্শন, যা দর্শকদের মুগ্ধ করে। এই আয়োজনের মাধ্যমে অঙ্কুর ক্যারাটে অ্যাকাডেমি ভারতীয় ক্যারাটের প্রসার এবং যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে নিজেদের অগ্রণী ভূমিকা আরও একবার প্রমাণ করল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়। এছাড়াও দেবাংশু দাস, শ্যামল মিত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানটির মর্যাদা বাড়িয়ে তোলে। অতিথিরা প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে খেলাধুলার মাধ্যমে যুবসমাজ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী সিজনে আরও বৃহৎ পরিসরে এই ক্যারাটে মহোৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানের সাফল্যে সহযোগী, অংশগ্রহণকারী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উদ্যোক্তারা।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments