
নিজস্ব প্রতিনিধি সম্পা :৫ মে নিউটউন বিসনেস ক্লাবে প্রতি বছরের মতো এবছরও “জাপান ক্যারাটে ইন্ডিয়া” পশ্চিমবঙ্গর বিভিন্ন প্রান্ত থেকে আগত বাচ্চা থেকে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল।অটিজম আক্রান্ত বাচ্চারও এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। ৪০০জন প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় ক্যারাটে,মার্শাল আর্ট এবং কালারি পাট্টু খেলা প্রদর্শন করেছে।বয়সের সাথে সাথে ইচ্ছে শক্তি যে হারিয়ে যায়না তার প্রমান,৭০বছরের ব্ল্যাক বেল্ট অর্জনকারিও এই চ্যাম্পিয়নশিপে ছিলেন। এদের গুরু হানশি পরেশ মিশ্র একটা পয়সা না নিয়ে পিছিয়ে পরা বাচ্চাদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখান। এবং পরেশ মিশ্র ক্যারাটে শেখানোর পাশাপাশি তাদের ক্যারাটের পোশাক দেন, আরো বিভিন্ন ভাবে তাঁদের পাশে থাকে।
পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করেছে”ক্যালকাটা কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে”।
আয়োজন করেছে -জাপান ক্যারাটে ইন্ডিয়া।
কোলাব্রেশন -নিউটউন বিসনেস ক্লাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরব হোসাইন,
হানশি প্রেমচাঁদ সেন, হানশি প্রেমজিৎ সেন
স্টেট ক্যারাটে প্রেসিডেন্ট।




