গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ 97 সিদ্দিকীর জামিন মনজুর করে এবং শুক্রবার নওশাদের মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়নি।
শনিবার সকাল ১০.৫৪ থেকে ১১ টা নাগাদ মুক্তি দেওয়া হয় নওশাদকে।
জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই আইএসএফের কর্মী সমর্থকরা পুষ্প বৃষ্টি করেন নওশাদ সিদ্দিকীর উপর এবং হুড খোলা গাড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয় ফুরফুরা শরীফের উদ্যেশে।




