HomeEntertainmentআত্মহত্যা করলেন “আলিবাবা” সিরিয়ালের অভিনেত্রী তুনিশা শর্মা

আত্মহত্যা করলেন “আলিবাবা” সিরিয়ালের অভিনেত্রী তুনিশা শর্মা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): বলিউডে দুঃসংবাদ যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। আরো একবার শোনা গেল একটি বড়সড় দুঃসংবাদ। নতুন বছর শুরুর আগেই মন খারাপের শুরু। টিভি সিরিয়াল আলিবাবা: দাস্তান ই কাবুল এবং ফিতুর সিনেমার অভিনেত্রী তুনিশা শর্মা আত্মহত্যা করলেন।শনিবার মুম্বাইতে নাই গাঁওয়ের মেকআপ রুমে বছর কুড়ির এই অভিনেত্রী আত্মহত্যা করেন। অভিনেত্রীর দেহ দেখে হতভম্ব সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে।সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে অভিনেত্রী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। কিন্তু কি কারনে অবসাদগ্রস্ত ছিলেন তা এখনো জানা যায়নি।

ব্যক্তিগত নাকি পেশাগত, কোন দিক দিয়ে তিনি বিপর্যস্ত ছিলেন জানা না গেলেও এমন একটি নক্ষত্রপতন দেখে আরো একবার শোক নেমে এসেছে বলিউড দুনিয়ায়। অভিনেত্রী ফিতুর এবং বার বার দেখো, সিনেমাতে অভিনয় করেছেন।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments