HomeKolkataখোলা আকাশের নিচে আর্ট ওয়ার্কশপে জমল সৃজনের আসর, অংশ নিলেন সিনিয়র শিল্পীরা

খোলা আকাশের নিচে আর্ট ওয়ার্কশপে জমল সৃজনের আসর, অংশ নিলেন সিনিয়র শিল্পীরা

spot_img
- Advertisement -

দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় মনিপাল হাসপাতালের পাশের ফুটপাতে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী আর্ট ওয়ার্কশপ। যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে ‘বধি বৃক্ষ (গুরুকুল পরম্পরা)’, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং বেঙ্গল আর্ট ফ্যাক্টরি। প্রায় ১৫ জন সিনিয়র চিত্রশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ও চিত্রশিল্পী আর ডি নাথ, বিশিষ্ট আর্ট কিউরেটর কিংকর মুখার্জি এবং আন্তর্জাতিক ফটোগ্রাফার তথা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের কর্ণধার সুরাথ চক্রবর্তী।
খোলা পরিবেশে শিল্পীরা মন খুলে ছবি আঁকেন, যা পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। শিল্পীদের কাজ ঘিরে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
কিংকর মুখার্জি জানান, দীর্ঘদিন ধরেই তাঁরা সারা বাংলা জুড়ে এই ধরনের আর্ট ওয়ার্কশপ ও প্রদর্শনী আয়োজন করে আসছেন। সুরাথ চক্রবর্তী বলেন, “চিত্রকলাকে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
আর ডি নাথ জানান, ‘বধি বৃক্ষ গুরুকুল পরম্পরা’ ইতিমধ্যেই একটি আর্ট কলেজ শুরু করেছে, যেখানে চিত্রকলা, ফটোগ্রাফি এবং ইংরেজি অনার্সে ডিগ্রি কোর্স চালু হবে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে। এই ওয়ার্কশপ সেই বৃহত্তর উদ্যোগেরই অংশ।
তিনি আরও বলেন, সারা বছর জুড়েই বিভিন্ন চিত্র প্রদর্শনী, আর্ট ওয়ার্কশপ এবং শিল্প বিষয়ক আলোচনা আয়োজন করা হবে, যাতে এই অস্থির সময়ে শিল্প মানুষের বাঁচার শক্তি হয়ে উঠতে পারে। তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চলবে।
আগামী দিনে ফটোগ্রাফি নিয়ে একটি বিশেষ ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পাশের পঞ্চাননতলা বস্তির জীবনযাত্রাকে কেন্দ্র করে সেই কর্মশালায় ফটোগ্রাফির বিষয় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments