HomePoliticsতৃণমূলের জাতীয় দলের মর্যাদা প্রত্যাহার করা হোক’ ; শুভেন্দু অধিকারী

তৃণমূলের জাতীয় দলের মর্যাদা প্রত্যাহার করা হোক’ ; শুভেন্দু অধিকারী

spot_img
- Advertisement -

নিজস্ব ৩ রাজ্যের ভোটার ফল প্রকাশ্যে আসতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, জাতীয় দলের শর্ত পূরণে ব্যর্থ তৃণমূল। ৩ রাজ্যের ভোটের ফলের পরই নয়া তরজা। ত্রিপুরায় খাতা খুলতে পারেনি তৃণমূল। মেঘালয়ে ৫ আসনে জয়ী হয়েছে। ওই দুই রাজ্যের ফল তুলে ধরে টুইট করেন শুভেন্দু। এমনকি নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের মর্যাদা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কথায়, শুভেন্দু অধিকারী মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই টার্গেট করতে চান। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তাই তৃণমূল কংগ্রেস যদি সর্ব ভারতীয় তকমা হারায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পদের কোনও মান্যতাই থাকে না। যদিও শুভেন্দু অধিকারীর টুইটের পাল্টা মুখ খুলেছেনা তৃণমূল সাংসদ শান্তনু সেন।তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের হাত ধরেই তো তাঁর রাজনীতিতে উত্থান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্শীবাদে তাঁর রাজনীতিতে পরিচিতি। পরবর্তীকালে টাকা নিয়ে জেল খাটার ভয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন। লোডশেডিংয়ে জিতে বিরোধী দলনেতা হয়ে অনেক বড় কথা বলেছেন’।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments