HomeNewsদুর্ঘটনা ঘিরে বচসা, স্ত্রী-মেয়ের সামনেই জিএনএলএফ নেতাকে খাদে ফেলে খুন!

দুর্ঘটনা ঘিরে বচসা, স্ত্রী-মেয়ের সামনেই জিএনএলএফ নেতাকে খাদে ফেলে খুন!

spot_img
- Advertisement -

শিলিগুড়ি: দুর্ঘটনা ঘিরে বচসা। আর তার জেরে স্ত্রী-মেয়ের সামনেই পেডংয়ের এক জিএনএলএফ নেতাকে খাদে ফেলে খুনের অভিযোগ উঠল। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ বার্মেক দেওরালিতে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম রোশন লামা। এবিষয়ে মৃতের ভাই পেডং থানার আপার নেয়ংয়ের বাসিন্দা ভূষণ লামা লাভা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে রাতেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। মঙ্গলবার সকালে অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল জিএনএলএফ নেতা রোশন তাঁর স্ত্রী এবং মেয়েকে সঙ্গে নিয়ে কালিম্পং থেকে মনসোং-এ তাঁর বাসভবনের দিকে যাচ্ছিলেন। রাত প্রায় সাড়ে আটটা নাগাদ বার্মেক দেওরালিতে একটি বাইকের সঙ্গে তাঁদের ছোট গাড়ির সংঘর্ষ হয়। তা নিয়ে বাইক চালক শেরিং শেরপার সঙ্গে রোশনের বচসা বাধে। প্রথমে তর্কাতর্কি, পরে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ, বচসা চলাকালীন ১৬ মাইলের বাসিন্দা ওই বাইক চালক আচমকাই রোশনকে রাস্তা থেকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। ঘটনার পরই অভিযুক্ত পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments