মেষঃ- আজকের দিনটি আপনাদের জন্য ইতিবাচক কাটতে চলেছে। কাজের ক্ষেত্রে সমন্বয় বজায় রাখা উচিত। নয়তো সমস্যা হতে পারে। কোনও আত্মীয়ের কাছ থেকে কোনও ভালো খবর শুনতে পারেন। আপনার বন্ধুরা আপনাকে কর্মক্ষেত্রে সম্পূর্ণ সমর্থন করবেন। যাতে আপনি সময়মতো যেকোনও কাজ সহজে করতে সক্ষম হন। চাকরিজীবীরা আজ বেতন বৃদ্ধির মতো কোনও তথ্য শুনতে পাবেন। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী সম্পূর্ণ ফলাফল পাবেন।
বৃষঃ- আজকের দিনটি আপনার জন্য সামান্য খরচা লেগে থাকবে। সংস্কার ও পরম্পরার হাত ধরে যেকোনও কাজে পাবেন সাফল্য। আপনি যদি সিনিয়র সদস্যদের কাছ থেকে অনুমতি নিয়ে কিছু কাজ করেন তবে আপনার জন্য ভাল হবে। বাইরের কারোর বিষয়ে হস্তক্ষেপ করবেন না। আপনি আপনার আরামের কিছু জিনিস কিনতে পারেন। খরচ কমাতে চেষ্টা করতে হবে।
মিথুনঃ- আজকের দিনটি উৎসাহিত থাকার বিশেষ একটি দিন। আপনার ব্যক্তিগত কিছু বিষয়ে সমস্যা থাকলে সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। আপনি যদি তাড়াহুড়ো করে আপনার সন্তানের কেরিয়ার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিযলে বিপাকে পড়বেন। আপনাকে কিছু ব্য়বসায়িক বিষয়েও মনোযোগ বজায় রাখতে হবে। আজ মাতৃপক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন বলে মনে হচ্ছে।
কর্কটঃ- আজ বাড়িতে আনন্দের বন্যা বইবে। সকলকে নিয়ে পারিবারিক জীবনে আসবে আনন্দ। কথায় বার্তায় ও আচরণে সজাগ থাকুন। আজ কোনও এক উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করতে পারেন সঠিক কাজ করতে। ভেবে চিন্তা করে সিদ্ধান্ত চূড়ান্ত করুন। আজ রক্তের সম্পর্ক আজ শক্তিশালী হবে। আপনার কাছের কেউ আপনার আস্থা ভঙ্গ করতে পারেন। যা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। সন্তানকে দায়িত্ব দিলে তা পালন করবে।
সিংহঃ- মান সম্মান আজ খুবই বৃদ্ধি পাবে। যা আপনাকে খুব মনের আনন্দ দেবে। নিজের আবেগের ওপর যত্নশীল হোন। আপনার বাড়িতে অতিথির আগমনের কারণে আপনি কিছুটা চিন্তিত হবেন। আজ, আপনার কাজের শৈলীতে সৃজনশীলতা বজায় থাকবে। কোনও নতুন কাজ আজ উত্সাহিত হবে। কাউকে যদি কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে আপনাকে তা পূরণ করতে হবে।
কন্যাঃ- কোনও কাজ হঠাৎ করে করে ফেলবেন না। কিছু আইনি বিষয় আপনার পক্ষে থাকবে। পরিবারে চলমান সমস্যাগুলি বাইরের কারও কাছে প্রকাশ করবেন না। আজ বন্ধুদের মনোযোগ আপনার দিকে আকৃষ্ট হবে। বিদেশে অবস্থানরত কোনও আত্মীয়ের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন। আপনার পরিবারের কোনও সদস্য চাকরির জন্য বাড়ি থেকে দূরে যেতে পারেন।
তুলাঃ- আজকের দিনটি সম্মান অর্জনের পক্ষে খুবই শুভ। পারিবারিক নানান সম্পর্ক আগের থেকেও মজবুত হবে। আপনার প্রভাব আগের থেকেও পোক্ত হবে সমাজে। আপনাকে বিতর্কে জড়ানো এড়াতে হতে পারে অকারমে। কোনও বহিরাগতকে দ্রুত বিশ্বাস করা উচিত নয়। অন্যথায় আপনার কিছু ক্ষতি হতে পারে। কিছু উদ্ভাবনী কাজে যোগ দেওয়ার সুযোগ পাবেন। খরচায় লাগাম দিন।
বৃশ্চিকঃ- অর্থ সম্পত্তিতে আপনার বৃদ্ধি হবে। ঘর পরিবারে আপনি সকলকে সঙ্গে নিয়ে চলতে পারবেন। আজ যদি আপনার গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে তাত সাফল্যের সম্ভাবনা রয়েছে। আপনি মাতৃপক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি যদি প্রত্যাশার চেয়ে বেশি অর্থ পান তবে আপনার খুশির সীমা থাকবে না। আজ অর্থ আশার থেকেও বেশি আসতে পারে হাতে।
ধনুঃ- ভাগ্যের থেকে আজ বেশি কিছু আশা করতে পারেন। আজকের দিনটি আপনার জন্য খুব ভালো কাটতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে আপনি আজ সামান্য লাভ পেতে পারেন। কোনও সম্পত্তি সংক্রান্ত মামলা থেকে আজ রেহাই পেতে পারেন। আপনার যোগ্যতা অনুযায়ী কাজ পেলে আপনার খুশির সীমা থাকবে না। আজ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। কোনও বড় সাফল্য পেলে আপনার মন খুশি হবে। যাঁরা চাকরি খুঁজছেন তারা আরও ভালো সুযোগ পেতে পারেন।
মকরঃ- স্বাস্থ্যের প্রতি আজ মনোযোগ দেওয়ার সময়। কোনও কাজই হঠকারিতায় করতে যাবেন না। তাতে বিপদ বাড়তে পারে। কিছু কিছু বিষয় এড়িয়ে চলুন, তাতে আপনারই লাভ। আপনার জীবনযাত্রারও উন্নতি হবে। যদি আপনার বন্ধুরা আপনাকে বেড়াতে নিয়ে যেতে চান, তবে সাবধানে ভেবে সিদ্ধান্ত নিন। অচেনা কারোর সঙ্গে দেখা হয়ে যেতে পারে আজ। যাঁদের সাথে আপনাকে সতর্ক থাকতে হবে।
কুম্ভঃ- দাম্পত্য জীবন আজ সুখময় হতে পারে। আজ যাঁরা কর্মযোগী মানুষ, তাঁদের জন্য খুবই শুভ দিন। যাঁরা ব্যবসা করছেন তাঁদের প্রচেষ্টা সফল হবে। তাঁদের সময়মতো প্রয়োজনীয় কাজ করতে হবে। আপনি যদি ব্যবসার জন্য কিছু পরিকল্পনা করেন তবে আপনি সেগুলি থেকে ভাল লাভ পেতে পারেন। পরিবারের পরিবারের সদস্যদের কাছ থেকে কিছু ভাল খবর শুনতে পেতে পারেন আজ।
মীনঃ- অনেক পরিশ্রমের পর আজ কিছু বিশেষ অর্জন করতে পারেন। আপনি কারোর সহযোগিতায় সাহচর্য প্রভূত উন্নতি করতে পারেন। আপনার যে কোনও সরকারি কাজে খুব যত্নবান হওয়া উচিত। যাঁরা ব্যবসা করছেন তাঁদের জন্য আজকের দিনটি শুভ হবে। কারণ তাঁরা আয়ের দিক থেকে ভাল লাভ পেতে চলেছেন। তাঁদের সুখের কোন জায়গা থাকবে না। আপনার পুরানো কিছু রোগ পুনরুত্থিত হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে যত্নবান হোন।(এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী।




