মেষ:- আজকে ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব্যয় এর অপ্রত্যাশিত বৃদ্ধি আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। ঘরোয়া বিষয়ে অবিলম্বে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। অবসর সময়ে নিজের পছন্দের কিছু করার কথা ভাবতে পারেন ৷ বাড়িতে কারো আগমনের কারণে সে পরিকল্পনাটা নাও এগোতে পারে, তবে সেক্ষেত্রে হতাশ হবেন না। জীবনসঙ্গীকে গুরুত্ব না দেওয়ার ক্ষেত্রে বিবাদ হতে পারে আজ।
বৃষ:- আজ সম্মান বৃদ্ধি পাবে আপনার। তবে পরিবারের কারও কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি ব্যতিব্যস্ত হতে পারেন। ধর্মেপ দিকে আপনার মন পুরোপুরি চলে যাবে আজ। কিছু খরচের কারণে আপনি বিরক্ত হবেন। আপনি আপনার পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। আপনার অতীতের যেকোনও ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনি যদি কোনও বিনিয়োগের বিষয়ে সম্পূর্ণ তথ্য নেওয়ার পরেই বিনিয়োগ করেন তবে এটি আরও ভালো হতে চলেছে। যারা ধর্মীয় কর্মসূচিতে জড়িত তারা নাম ও খ্যাতি অর্জনের সুযোগ পাবেন।
মিথুন:- আজকের দিনটি আপনার মনের ইচ্ছা পূরণের জন্য একটি দিন হবে। আজ উপহার হিসাবে প্রিয় কিছু পেতে পারেন। আপনি সৃজনশীল কাজেও সম্পূর্ণ আগ্রহী হবেন। আপনি যদি ব্যবসায় কিছু পরিকল্পনা করেন তবে আপনি অবশ্যই সেগুলি থেকে ভালো সুবিধা পাবেন। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে ভালো খবর শুনতে পেতে পারেন। আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে বসে পারিবারিক সমস্যার কথা শুনবেন।
কর্কট:- আত্মসংযত থাকুন। চাকরিতে বিদেশ ভ্রমণের সুযোগ পাওয়া যেতে পারে। ক্ষমতাসীন প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পাবেন। ব্যবসায় লাভের সুযোগ আসবে। অতিরিক্ত রাগ এড়িয়ে চলুন। লেখালেখি-বুদ্ধিবৃত্তিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। মনে শান্তি ও সুখের অনুভূতি থাকবে। ভাই-বোনদের সমর্থন ও সহযোগিতা পাবেন। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। আয় বাড়বে। ভ্রমণের যোগ আসত পারে।
সিংহ:- শিক্ষাগত কাজে সাফল্য পাবেন। সম্মান অর্জন করবেন। ব্যবসায় লাভ হবে। বিদেশ ভ্রমণ ব্যবসার জন্য লাভজনক হবে। স্বাস্থ্যের যত্ন নিন। গানবাজনায় আগ্রহ বাড়তে পারে। পরিবারে সুখ শান্তি থাকবে। ব্যবসায় অগ্রগতি হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। অতিরিক্ত রাগ এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর সঙ্গে আদর্শগত মতপার্থক্য বাড়বে। অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারেন। লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক কাজে বন্ধুর সহযোগিতা পাবেন।
কন্যা:- আপনার পরিজনদের সঙ্গে অনেকটা সময় পর কথা হবে আপনার। আজকের দিনটি আপনার জন্য একেবারে ইতিবাচক হতে চলেছে। উদ্যোগগত ক্ষেত্রে ভালো কাজ করবেন আপনি। আপনি যদি আর্থিক দিক থেকে চিন্তিত হন, তবে আপনি সেগুলি থেকেও মুক্তি পাবেন। আপনার গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্য পূরণ হবে। আজ আপনি শাসন ও ক্ষমতার পূর্ণ সুবিধা পাচ্ছেন। আপনি যদি একজন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেন, বিশেষত একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে, তবে এটি আপনার জন্য ভালো হবে।
তুলা:- লেনদেনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। আপনি অংশিদারির ব্যবসা থেকে উপকৃত হবেন। তবে আপনার চারপাশের কার্যকলাপের উপর গভীর নজর রাখুন। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও কাজ নিয়ে সমস্যায় পড়ে থাকেন তবে তা আজ থেকে রেহাই পেতে পারেন। আপনার নিজের কাজে শিথিলতা এড়ানো উচিত। ব্যবসায়ীরা যদি কারোর কাছ থেকে টাকা ধার করতে চান, তাহলে তাঁরা তা খুব সহজেই পেয়ে যাবেন। আপনার উন্নতির পথে যদি কিছু বাধা আসত, তবে আজ সেগুলিও দূর হয়ে যাবে।
বৃশ্চিক:- ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে। আপনি আপনার ব্যবসার জন্য কিছু পরিকল্পনা করবেন, যার জন্য আপনি দিনের অনেকটা সময় ব্যয় করবেন। আজ আপনি আপনার সন্তানদের আচার এবং ঐতিহ্যের পাঠ শেখাবেন, তবে তাঁদের কথায় আপনি এমন কিছুতে হ্যাঁ বলে দিতে পারেন, যা পরে হয়তো আপনার মনে থাকবে না। এই ঘটনা জটিলতা বাড়াতে পারে। আপনি আপনার স্ত্রীর জন্য উপহার আনতে পারেন আজ।
ধনু:- অ্যাকাউন্টিং এবং বুদ্ধিবৃত্তিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আয়ের উৎস থাকবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পরিবার থেকে দূরে থাকতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। মায়ের সহযোগিতা পাবেন। চাকরিতে কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখুন। খরচ বাড়বে। অপ্রয়োজনীয় বিতর্ক এড়াতে চেষ্টা করুন।
মকর:- নিজেকে সংযত রাখুন। রাগ এড়িয়ে চলুন। ব্যবসায় সতর্ক হন। কাজ বেশি হবে। পিতামাতার কাছ থেকে অর্থ পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। ধৈর্য ধরার চেষ্টা করুন। পোশাক ইত্যাদির জন্য ব্যয় বাড়তে পারে। রাগের মুহূর্ত এবং তৃপ্তির অনুভূতি থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা দেখা দেবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মন খারাপ হবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
কুম্ভ:- আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমের হবে। রাজনৈতিক ক্ষেত্রে যাঁরা কাজ করছেন, তাঁরা তাঁদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং তাঁদের পদমর্ওযাদাও আজ বাড়তে পারে। মাতৃপক্ষের লোকজনের সঙ্গে ঝামেলা মিটমাট করতে যেতে পারেন। আপনার কোনও কাজ যদি দীর্ঘ দিন ধরে আটকে থাকে, তবে আজ তা আপনার জন্য নতুন সমস্যা নিয়ে আসতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে সমস্যা হবে। কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের প্রতিও সচেতন থাকুন।
মীন:- আত্মবিশ্বাসের অভাব হবে। ধর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। পরিবারের সমর্থন পাবেন। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। মানসিক সমস্যা থাকবে। কথোপকথনে ভারসাম্য বজায় রাখুন। পরিবারের বয়স্ক সদস্যের কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেড়াতে যেতে পারেন। অতিরিক্ত ব্যয়ের কারণে আপনি বিরক্ত হতে পারেন। অপ্রয়োজনীয় বিবাদের সম্মুখীন হতে পারেন। ধৈর্য্য ধরুন।




