HomeOfbitনিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, সবার মনের মতো দিনটি যেন...

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, সবার মনের মতো দিনটি যেন কাটে তারজন‍্য দেখে নিন আজকের রাশিফল(09.06.2024):

spot_img
- Advertisement -

বৃষ- স্ত্রীর বিষয়ে অতিরিক্ত নাক গলানোয় অশান্তির সম্ভাবনা। এমন জিনিস যার দাম দাম বাড়বে, তা কেনার জন্য দিনটি ভালো। কর্মক্ষেত্রে কাজের সমস্যা হতে পারে। এতে মন মেজাজের উপর প্রভাব পড়বে। মূল্যবান সময় নষ্ট হতে পারে। ব্যবসায়ীরা আজ স্থগিত রাখা পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে ভাবতে পারেন। স্ত্রীর সঙ্গে সুন্দর সময় কাটাবেন।

মিথুন- অপ্রয়োজনীয় জিনিসে অর্থব্যয় হতে পারে। সম্পদ জমা করার ব্যাপারে বাবা, মা বা স্ত্রীর সঙ্গে আলোচনা করে নেওয়া ভালো। বহু সমস্যার দিকে নজর দেওয়া প্রয়োজন। আজ অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব হতে চলেছে। বিবাহিত জীবনের জন্য দিনটি সেরা হবে। স্বাস্থ্য ভালো থাকবে আজ।

কর্কট- দুর্দশায় থাকা কাউকে সাহায্যের চেষ্টা করুন। বাড়তি অর্থ উপার্জনের জন্য নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করা ভালো। প্রতিদিন প্রেমে পড়ার প্রবণতা পালটাতে হতে হবে। ভালোবাসার মানুষের সঙ্গে যোগাযোগের অভাবে হতাশা আসতে পারে। তৃতীয় ব্যক্তির কারণে প্রেমে ব্যবধান তৈরি হতে পারে। তবে তা কাটিয়ে উঠবেন। প্রবীণ কারোর সঙ্গে তর্কের সম্ভাবনা রয়েছে।

সিংহ- খাওয়াদাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা। প্রেম জীবনে প্রচুর দ্বন্দ্ব থাকলেও সঙ্গীকে সুখী রাখতে পারবেন। মায়ের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারেন। তবে এই রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন বসাতে সমস্যা হতে পারে।

কন্যা- বন্ধুর সুপরামর্শে ব্যবসায়িক দিকে আরো বেশি লাভ করতে পারবেন। দূরের আত্মীয়রা ফের যোগাযোগ করতে পারেন আজ। নতুন প্রেম জাগিয়ে তুলবে উদ্দীপনা। ভালো মন্দয় মিশিয়ে কাটবে দিনটি। বাচ্চাদের সঙ্গে কিছু সময় কাটালে মানসিক শান্তি পাবেন।

তুলা- কোনো দীর্ঘস্থায়ী রোগ সমস্যা তৈরি করতে পারে। হাসপাতালে অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষটির আজ দেবদূত হয়ে আসতে পারেন আপনার কাছে। আজ আপনার মনে হতে পারে আপনার পরিবার আপনাকে বোঝে না। স্ত্রীর থেকে অবিশ্বাস পেতে পারেন। এসব থেকে দূরে থাকতে কম কথা বলুন।

বৃশ্চিক- সন্দেহ প্রবণতা পরাজয়ের দিকে ঠেলে দিতে পারে। বিনোদনের জন্য অত্যধিক খরচে লাগাম টানুন। প্রেমিকা পারিবারিক কারণে ক্ষুব্ধ থাকতে পারেন, তাকে শান্ত করতে হবে। বৃদ্ধ বয়সের জাতকেরা বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে দিনটি ভালো নয়।

ধনু- বাইরের খেলাধুলা এবং বাইরের অনুষ্ঠান সংক্রান্ত বিনোদনে মন দিতে পারেন। ভাই অভাবনীয় ভাবে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য ঊর্দ্ধতনদের প্রশংসা পাবেন। স্ত্রীর সঙ্গে দিনটি খুবই সুমধুর কাটবে। স্বাস্থ্যও ভালো থাকবে আজ।

মকর- স্বাস্থ্য খুবই ভালো থাকবে। ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। স্ত্রীর সঙ্গে প্রেমময় সুন্দর সময় কাটাতে পারেন। আজ আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে।

কুম্ভ- ধর্মীয় এবং আধ্যাত্মিক যোগাযোগের ক্ষেত্রে দিনটি অনুকূল। বাড়তি উপার্জনের জন্য নিরাপদ বিনিয়োগে মন দিতে পারেন। আপনার সঙ্গী আপনার কোনো আচরণে হতাশাগ্রস্ত হতে পারেন। জীবন শক্ত হয়ে উঠলেও স্ত্রীর সাহচর্যে শান্তি পাবেন। অন্যের কথা না ভেবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন।

মীন- ব্যবসায়ীদের ক্ষেত্রে বাণিজ্যিক দিকে ক্ষতি হতে পারে। ব্যবসার উন্নতির জন্য অর্থ ব্যয় হতে পারে। প্রেমের জন্য দিনটি অনুকূল নয়। প্রকৃত প্রেম খুঁজে পেতে অসমর্থ হবেন। কোনো বিতর্কে জড়িয়ে পড়লেও রুক্ষ ব্যবহার করবেন না। আপনার প্রাণ খোলা মেজাজ অন্যদের মন ভালো করতে পারে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments