পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাদুলিয়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মী-সমর্থকদের তরফে পুনরায় নির্বাচিত ব্লক সভাপতি মহম্মদ অপার্থিব ইসলাম ও পুনরায় নির্বাচিত যুব সভাপতি শুভেন্দু কুমার পাল-কে সম্বর্ধনা দেওয়া হয়। ঘোষণা বেশ কয়েকদিন আগে হলেও মহম্মদ অপার্থিব ইসলাম (ফাল্গুন ) ভ্রমণের কারণে বাইরে থাকায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান স্থগিত রাখা হয়। বুধবার অর্থাৎ ১৩ই অক্টোবর ভোর নাগাদ বাড়ি ফিরলে বেলা হতেই কর্মী সমর্থকদের ব্যাপক উচ্ছাস লক্ষ্য করা যায়। বুধবার সকাল থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংবর্ধনা জানাতে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকেরা হাজির হয় বাদুলিয়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। গলায় মালা পরিয়ে, ফুলের স্তবক সাথে মিষ্টি মুখ করিয়ে মহম্মদ অপার্থিব ইসলাম কে বুকে জড়িয়ে আলিঙ্গন করেন আগত সমস্ত উচ্ছসিত কর্মী সমর্থক সহ বহু সাধারণ মানুষজনেরা। সন্ধ্যা হতেই শুরু হয় কেক কাটার প্রস্তুতি। ঢাক সহ আতশবাজি সুন্দর মুহূর্তের সাথে শুভেচ্ছার জোয়ারে ভাসতে ব্যাস্ত চার বারের নির্বাচিত খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ওরফে (ফাল্গুন)।
পুষ্পস্তবক ও তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয় ব্লক সভাপতি সহ পুনরায় নির্বাচিত ব্লক যুব সভাপতি শুভেন্দু কুমার পালকে। বুধবার এবং বৃহস্পতিবার ব্লকের সমস্ত অঞ্চলের কর্মী সমর্থক সহ মহম্মদ অপার্থিব ইসলামের অনুরাগীরা ভিড় জমায় শুভেচ্ছা জানাতে এবং পুনরায় নির্বাচিত ব্লক সভাপতির সাথে কিছুক্ষনের মুহুর্ত ক্যামেরা বন্দি করতে। অনুষ্ঠানে যোগ দিয়ে ব্লক সভাপতি বলেন, এই সম্বর্ধনা পেয়ে খুব ভালো লাগছে কিন্তু আমাদের এও মনে রাখতে হবে যে দায়িত্ব মাননীয়া মুখ্যমন্ত্রী আমাকে দিয়েছেন তা খুবই কঠোর ভাবে পালন করতে হবে। আগত পঞ্চায়েত নির্বাচনের অগ্রভাগে অংশ নেবে এই খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস তাই এই গুরুদায়িত্ব পালন করার আপ্রান চেষ্টা আমি করবো।
এদিন উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি সহ আরও অন্যান্য অনেকে




