HomeCountryপ্রেম তাঁর জীবনে ক্ষণিকের অতিথি হয়ে এসেছিল কবুল রতন টাটার

প্রেম তাঁর জীবনে ক্ষণিকের অতিথি হয়ে এসেছিল কবুল রতন টাটার

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): এতদিন আমরা বিজনেস টাইকুন রতন টাটাকে চিনেছি। এবারে এক অন্য রূপে ধরা দিলেন তিনি। প্র্যাকটিক্যাল মানুষেরাও কখনও, কখনও যে আবেগপ্রবণ হয়ে উঠেন তা রতন টাটার কথা না শুনলে জানা যেত না। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে শোনা গেল তাঁকে।
প্রেমের কথা শোনালেন রতন টাটা।
টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান লস অ্যাঞ্জেলেসের একজন মহিলার প্রেমে পড়েছিলেন। সম্প্রতি মুম্বইয়ে একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্‍কারে নিজের মুখে সেকথা জানালেন তিনি। তাঁদের সম্ভাব্য বিয়ে হয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
মিঃ টাটা বলেন, যদিও সেই প্রেম তাঁর জীবনে ক্ষণিকের অতিথি হয়ে এসেছিল। কিন্তু সেই স্মৃতি আজও তার মনে তাজা হয়ে রয়ে গিয়েছে। পরবর্তীকালে, তিনি অন্য সম্পর্কে জড়ালেও মনের মতো জীবনসঙ্গিনী হিসেবে কাউকে পাননি।
সালটা ১৯৬২ ভারত-চীন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রেমের সম্পর্কের ইতি ঘটে। তাঁর সঙ্গিনীকে ভারতে নিয়ে আসার অনুমতি দেননি তাঁর বাবা মা। মনে একটা আক্ষেপ রয়েই যায়। শিল্পপতি তাঁর ঠাকুরমার সঙ্গে নিজের মাতৃভূমিতে ফিরে আসেন। বিয়ের আশা চিরতরে ঘুচে যায়।
পরবর্তীকালে কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি। কিন্তু মনে একটা অনুশোচনা রয়েই গিয়েছে। জীবনটা আর মনের মতো করে ঢেলে সাজানো হল না আক্ষেপের সুর রতনের গলায়। ব্যক্তিগত জীবনের কথা শুনে ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করেছেন নেটিজেনরা।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments