HomeStateফের কয়েকটি বড় জেলা ভাঙার সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন

ফের কয়েকটি বড় জেলা ভাঙার সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): ১১-তে রাজ্যে ক্ষমতায় আসার পর প্রশাসনিক কাজে সুবিধা ও সরকারি পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়ার স্বার্থে একাধিক বড় জেলা ভেঙে নতুন জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২-র ১ অগাস্ট বেশ কয়েকটি বড় জেলা ভেঙে আরও সাতটি নয়া জেলা গঠনের কথা ঘোষণা করেন মমতা।
সুন্দরবন, ইছামতি, রানাঘাট, বিষ্ণুপুর, জঙ্গিপুর, বহরমপুর-কান্দি এবং বসিরহাট – এই নয়া সাতটি জেলা তৈরির প্রক্রিয়া চলছে। এরমধ্যেই সোমবারের মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি বড় জেলা ভেঙে নয়া জেলা গঠন নিয়ে আলোচনা হয়েছে, নবান্ন সূত্রে এমনটাই খবর।
প্রশাসনিক কাজে গতি আনতে আরও কয়েকটি জেলাকে ভাঙা যায় কি না, সোমবারের বৈঠকে সেই নিয়ে আলোচনা হয়েছে। কোন কোন জেলাকে ভেঙে নয়া জেলা গঠন করা যায়, তা খতিয়ে দেখতে অভিজ্ঞ মন্ত্রী ও আমলাদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। মমতার তৈরির করা এই কমিটিতে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস, আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ছাড়াও ভূমি ও ভূমি রাজস্ব সচিব এই কমিটিতে রয়েছেন। কমিটিকে তিনমাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments