HomeKolkataবাঁচপান গ্লোবাল প্লে স্কুল ও জিভম ট্রাস্টের উদ্যোগে শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে...

বাঁচপান গ্লোবাল প্লে স্কুল ও জিভম ট্রাস্টের উদ্যোগে শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে ‘শয়ং সিদ্ধা সম্মান ২০২৬’

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ,খড়দহ :উত্তর ২৪ পরগনার খড়দহে সাড়ম্বরে পালিত হল ‘শয়ং সিদ্ধা সম্মান ২০২৬’। বাঁচপান গ্লোবাল প্লে স্কুলের খড়দহ শাখা ও জিভম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, শিশু বিকাশ ও সমাজকল্যাণের এক অনন্য মেলবন্ধন দেখা যায়।
অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। পরে মঞ্চে স্বাগত জানানো হয় প্রতিষ্ঠানের ফাউন্ডার মেম্বার রাজীব সেন ও চেয়ারপার্সন পিয়ালী কাঞ্জিলালকে। শিশু বিকাশ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পিয়ালী কাঞ্জিলালকে “ট্রু ওর্থ ইউনিভার্সাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। পাশাপাশি খড়দহের বিধায়ক ডঃ কল্যাণ চক্রবর্তী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় ICSE ও পশ্চিমবঙ্গ বোর্ডের কৃতি ছাত্রছাত্রীদের। ১০০ শতাংশ নম্বর পাওয়া অনুষ্কা ঘোষ, ৯৯.৬ শতাংশ পাওয়া অঙ্কন দত্ত ও সত্যম ঘোষকে এক্সসেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও মাধ্যমিকে ৯৮.৪৩ শতাংশ নম্বর পেয়ে নবম স্থানাধিকারী সূর্যস্নাত বর্মন ও অর্ঘ্যদেব গাইনকেও সংবর্ধনা দেওয়া হয়।
এদিন সামার ক্যাম্প ‘সিট অ্যান্ড ড্র’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, টিচার্স এক্সসেলেন্স অ্যাওয়ার্ড, মমস এক্সসেলেন্স অ্যাওয়ার্ড এবং ফুড ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান, গ্রুপ ফটোগ্রাফি ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকদের বক্তব্য, শিশুদের স্বপ্ন দেখতে উৎসাহিত করা এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments