কবি বিদ্যুৎ ভৌমিক এর সংক্ষিপ্ত পরিচিতি :~
এই সময়কার অন্যতম একজন জনপ্রিয় কবি হলেন বিদ্যুৎ ভৌমিক ৷ জন্ম ১৬ ই জুন , ১৯৬৪ পশ্চিমবঙ্গের হুগলী জেলার সাংস্কৃতিক পিঠস্থান শ্রীরামপুরের ঝিলবাগান অঞ্চলের “কুসুম কুঞ্জ”- এ ৷ পিতা ৺পিযুষ কান্তি ভৌমিক এবং মাতা ৺ ছায়ারাণী ভৌমিক ৷ ছাত্র জীবনের হাতেখড়ি শ্রীরামপুরের পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয় ৷ মাত্র আট বছর বযসে প্রথম ছড়া লেখা দিয়ে তাঁর আত্মপ্রকাশ ৷ পরবর্ত্তী সময়ে বাংলা কাব্য সাহিত্যের সব শ্রেণীর পত্র-পত্রিকা , কবিতা সংকলনে একমাত্র কবিতা ও শিশু- কিশোরদের জন্য ছড়া লিখে কবি বিদ্যুৎ ভৌমিক দু’ই বাংলার পাঠকদের মনের মণি কোঠায় পৌঁছে গেছেন ৷ তাঁর কবিতার মধ্যে নিজস্ব একটা ব্যতিক্রমী ঘরানা তিনি সৃষ্টি করেছেন ৷ তাঁর অন্যতম কাব্যগ্রন্থের মধ্যে ১ ) কথা না রাখার কথা ২) নির্বাচিত কবিতা ৩) গাছবৃষ্টি চোখের পাতা ভিজিয়েছিল ৪ ) নীল কলম ও একান্নটা চুমু ,— ইত্যাদি ৷ কবিতা লেখা এবং নিয়মিত সাধনচর্চা’-র জন্য পেয়েছেন কবি হিসেবে বেশ কিছু সম্মান ও পুরস্কার ৷ ১৯৯৭ “দক্ষিণ কোলকাতা ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ”- থেকে অন্যতম শ্রেষ্ঠ কবি হিসাবে স্বীকৃতি ও ব্রোঞ্চ পদক , এবং সেই বছরে নীল সুষমা পত্রিকা থেকে স্বারস্বত শিরোমনী পত্র ১৯৯৭ সম্মান ৷ 2021 California TV অর্থাৎ CA TV USA এর একটি LIVE অনুষ্ঠানে কবি বিদ্যুৎ ভৌমিক তাঁর কবিতা লেখনীর শ্রেষ্ঠত্বের জন্য এবং বাচিক শিল্পী হিসাবে পেয়েছেন বিশেষ সম্মান ৷ সম্প্রতি 2022 MAA MISSON ASRAM”- থেকে পেয়েছেন “সুনীল গঙ্গোপাধ্যায় সম্মান” ৷ কবিতাচর্চা পাশাপাশি তিনি একজন বাচিক জগতের অন্যতম বিশিষ্ট আবৃত্তিকার ৷ বেতার , দূরদর্শন , বেসরকারী টেলিভিশন চ্যানেল , বিভিন্ন youtube channel , মঞ্চ সহ সোসাল মিডিয়াতে কবি বিদ্যুৎ ভৌমিক”- এর স্বরচিত কবিতা আবৃত্তি পাঠক ও শ্রোতাদের মনরঞ্জন করে চলেছেন ৷ কবি ও আবৃত্তিকার হিসেবে সম্প্রতি ২০২১ California TV থেকে পেয়েছেন বিশেষ সম্মান ৷ সব চেয়ে বড় পরিচিয় , তিনি একজন ভালো ও মনের মানুষ ৷ News Bharat 24 Hrs পক্ষ থেকে কবি বিদ্যুৎ ভৌমিক”- মহাশয় এর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা রইল0DrSplJX4https://youtu.be/k10DrSplJX4




