HomeStateমাধ্যমিক পরীক্ষার দিনেই দিলীপ ঘোষের সভা, প্রতিবাদে সরব তৃণমূল-সিপিএম

মাধ্যমিক পরীক্ষার দিনেই দিলীপ ঘোষের সভা, প্রতিবাদে সরব তৃণমূল-সিপিএম

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই তুফানগঞ্জে ঝটিকা সফরে আসতে চলেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । তিনি তুফানগঞ্জ শহর সংলগ্ন নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বরুই তলা এলাকায় বিজেপির কার্যকারিনী সভা ও কর্মীসভায় অংশ নেবেন বলে বিজেপি সূত্রের খবর। মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে দিলীপ ঘোষের রাজনৈতিক কর্মসূচি ঘিরে বিজেপির কড়া সমালোচনা করেছে বিরোধী সিপিআইএম ও তৃণমূল । সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তমসের আলী বলেন, রাজ্য জুড়ে আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ছাত্র ছাত্রীদের কাছে মাধ্যমিক পরীক্ষা হল জীবনের প্রথম এমন এক পরীক্ষা, যা ছাত্র ছাত্রীদের ভবিষৎ গড়তে সাহায্য করে থাকে। অনেক ছাত্র ছাত্রী এই পরীক্ষা নিয়ে আতঙ্কে থাকে। এমন এক দিনে বিজেপির দিলীপ ঘোষের রাজনৈতিক কর্মসূচী নেওয়া উচিৎ হয়নি। আমরা এমন ধরনের রাজনৈতিক কর্মকান্ডের বিরোধিতা করছি। আসলে বিজেপি ছাত্র ছাত্রীদের ভবিষৎ নিয়ে ভাবে না। তৃণমূলের তুফানগঞ্জ ১(বি ) ব্লক সভাপতি প্রদীপ বসাক বলেন, প্রত্যেকের সামাজিক একটা জ্ঞান থাকে। একটা গরু কিংবা অন্য কোনও প্রাণীদের মধ্যেও সেটা রয়েছে। রাজনৈতিক দলের নেতাদের মধ্যেও তা থাকে। কিন্তূ বিজেপি নেতাদের সেই সামাজিক জ্ঞান টুকু নেই বলেই মনে হচ্ছে। না হলে মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন কোনও রাজনৈতিক দল মাইক বাজিয়ে সভা করত না। সামান্য গ্রুপ মিটিং করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। অথচ বিজেপি ছাত্র ছাত্রীদের কথা না ভেবে এসব করছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। দেশের ক্ষতি করার পর এবার বিজেপি আরেক খেলায় মেতেছে ছাত্র ছাত্রীদের ক্ষতি করতে। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্ত হয়েছি।

বিজেপির তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায় বলেন, আমরা তুফানগঞ্জ শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ইন্ডোর সিস্টেমে কার্যকরিনী সভা করব। যেখানে আমরা কার্যাকারিণী সভা করব তার আশেপাশে কোনও বিদ্যালয় নেই। আর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দুপুর বারোটা থেকে। চলবে বেলা তিনটে অবধি। আর আমাদের কার্যকরিনী সভার কাছ শুরু হবে বেলা সাড়ে তিনটে থেকে। ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর দিলীপ ঘোষকে সব সময়ে পাওয়া যায় না। আমরা সব কিছু হিসেব করেই এমন কর্মসূচি নিয়েছি। মালতি দেবী আরও বলেন, বিরোধীরা আসলে ভয় পাচ্ছেন বলে এই কর্মসূচির বিরোধিতা করছেন। তিনি আরও বলেন, এ রাজ্যে শিক্ষার হাল এতটাই খারাপ যে, এবছর চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কম। আবার তারাই ছাত্র ছাত্রীদের কথা সামনে রেখে আমাদের কর্মসূচির বিরোধিতা করছেন। মানুষ আগামীদিনে এর যোগ্য জবাব দেবেন।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments