HomePolitics‘মুখ্যমন্ত্রী গুন্ডার পিসি’, মমতাকে পাল্টা আক্রমণ নিশীথের

‘মুখ্যমন্ত্রী গুন্ডার পিসি’, মমতাকে পাল্টা আক্রমণ নিশীথের

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়)মুখ্যমন্ত্রী গুন্ডার পিসি’, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার জবাবে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

কোচবিহার জেলার চান্দামারির জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা এদিন পঞ্চায়েত ভোটের প্রচার কর্মসূচি শুরু করেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নিশীথকে গুন্ডা বলে সম্বোধন করেন। পাশাপাশি বিএসএফ দ্বারা রাজবংশী যুবকদের খুনেরও সমালোচনা করেন।

এরপর এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর বাড়িতে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা জবাব দেন। নিশীথ প্রামাণিক বলেন, ‘আমি গুন্ডা হলে মুখ্যমন্ত্রী গুন্ডার পিসি।‘ পাশাপাশি তিনি কালিয়াগঞ্জে রাজবংশী নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর নীরবতার প্রসঙ্গ তুলে ধরেন।

এদিন মুখ্যমন্ত্রীর জনসভায় বেশি লোকের সমাবেশ হয়নি বলে নিশীথ দাবি করেন। এছাড়া কোচবিহার তথা উত্তরবঙ্গে তৃণমূলের জনসমর্থন নেই বলেও তিনি মন্তব্য করেন।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments