HomeTechnologyরাস্তায় ছুটবে আবার খোলা আকাশেও উড়বে, দেখুন বিশ্বের প্রথম উড়ন্ত বাইক

রাস্তায় ছুটবে আবার খোলা আকাশেও উড়বে, দেখুন বিশ্বের প্রথম উড়ন্ত বাইক

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): রাস্তা দিয়ে চলার সময় অনেক ক্ষেত্রে স্পিডি বাইকের বিকট আওয়াজে বুকের ভিতরের ধুকপুকানি কয়েক গুণ বেড়ে যায়। মনে হয় বাইক আরোহী বাইক কম, হেলিকপ্টার চালাচ্ছে বেশি। হয়তো তাদের কথা ভেবেই বাজারে এল এমন এক বাইক যা রাস্তায় তো চলবেই, আবার আকাশেও উড়বে। সম্প্রতি আমেরিকান বিমান সংস্থা জেটপ্যাক নিয়ে এসেছে বিশ্বের প্রথম ‘flying bike’।শোনা যাচ্ছে, এই বাইকটি আটটি জেট ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে , যা মাত্র ৩০ মিনিটে ৯৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে। বাইকটিতে রয়েছে সব দুর্দান্ত ফিচারস। গাড়িটির চার কোনায় রাখা হবে দুটি করে জেট ইঞ্জিন, যাতে বাইক চালক অধিক সুরক্ষা পায়। জেটপ্যাক এই গাড়িটির দাম নির্ধারণ করেছে ৩.১৫ কোটি টাকা।আগামী ২-৩ বছরের মধ্যেই এই গাড়ি বাজারে চলে আসবে বলে খবর, আর ইতিমধ্যেই এই বাইকের বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, এই বাইকটি বহন করতে পারবে প্রায় ২৫০ কেজি পর্যন্ত ওজন। এই বাইক প্রায় ২৫০mph পর্যন্ত বাতাসে উড়তে পারবে। এক্ষেত্রে সর্বোচ্চ স্পিড নিয়ন্ত্রণ করা যাবে।

এই গাড়ি ১৬০০০ ফুট উচ্চতা পর্যন্ত যেতে পারলেও অধিক উচ্চতায় জ্বালানি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই নিজের সুরক্ষার জন্য আরোহীকে সবসময় প্যারাসুট ব্যবহার করতে হবে। সূত্রের খবর, একেবারে অত্যাধুনিক স্টাইলে তৈরি করা হবে বাইকটি। অধিক সুরক্ষার কথা মাথায় রেখে বাইকটির নিয়ন্ত্রণ পদ্ধতি রাখা থাকবে হ্যান্ডগ্রিপের বোতাম দিয়েই।এই উড়ন্ত বাইকে ফ্লাই-বাই-ওয়্যার প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। ওড়ার সময় বাইককে দিক নির্ণয়ে সুবিধার জন্য রাখা হয়েছে কন্ট্রোলিং ইউনিট সেন্সর, এটি বিভিন্ন তথ্য সরবরাহেও কাজে লাগবে। শুধু তাই নয়, বাইকের সামনে যদি আচমকা কিছু চলে আসে তাহলেও তা বাইকটিকে সুরক্ষা দেবে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments