নিজস্ব প্রতিনিধি(রজত রায়): ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ED ও CBI- এর হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়।পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০কোটি টাকা।এছাড়াও উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার গহনাসামগ্রী।নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, কুন্তল ঘোষ, বিধায়ক মানিক ভট্টাচার্য ও তার ঘনিষ্ঠ তাপস সকলেই রয়েছেন প্রেসিডেন্সি জেলে।
বাদ যাননি পার্থ চট্টোপাধ্যায় – এর আস্থাভাজন ও ঘনিষ্ট ব্যাক্তি শান্তি প্রসাদ সিনহা ও।এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ED র।আজ সন্তোষপুর এলাকায় শান্তি প্রসাদের একটি ফ্ল্যাট থেকে CBI উদ্ধার করেছে দেড় কেজি সোনা,৫০ লক্ষ টাকা ও ১,৫০০ চাকরি প্রার্থীর তালিকা। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি CBI কে মিথ্যা তথ্য দিয়ে তদন্তে বিলম্ব করার চেষ্টা করেছেন।




