শার্টলার সুমিত সিংহাকে শুভেচ্ছা জানান সোনাই-র বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু)
———————————————-
আজ সোনাই-র বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু) মহাশয় উনার কনকপুর রোড নিজ বাসভবনে আসাম তথা বরাকের প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড় সমিত সিংহাকে শুভেচ্ছা জানানো সহ সাহায্যে হাত বাড়িয়ে দেন।বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু) অনূর্ধ্ব -১৩ বছরের ছেলে সুমিত সিংহা তার মাত্র আট বৎসর বয়স থেকে শিলচর ডি .এস .এ-র ব্যাডমিন্টন কোচিং সেন্টারে থেকে প্রশিক্ষণ সহ কঠিন অধ্যবসায়ের দ্বারা আসাম রাজ্যের বিভিন্ন জেলাভির্তিক ব্যাডমিন্টন প্রতিযোগীতায় অংশগ্ৰহন করে এবং জয়যুক্ত হয়।তারপর শার্টলার সুমিত আসাম রাজ্য অনূর্ধ্ব -১৩ ব্যাডমিন্টন প্রতিযোগীতায় জয়যুক্ত হয়ে প্রথম স্থান গ্ৰহন করে ও বেঙ্গালুরু স্থিত ভারত বিখ্যাত প্রকাশ পাড়ূকোনের ব্যাডমিন্টন কোচিং একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে বর্তমানে এবং আগামী ৯ নভেম্ভর উত্তরপ্রদেশ রাজ্যেরলক্ষ্ণৌতে অনুষ্টিত হওয়া সর্বভারতীয় অনূর্ধ্ব -১৩ ব্যাডমিন্টন প্রতিযোগীতায় আসাম রাজ্যের হয়ে অংশগ্ৰহণ করবে সোনাই বিধান সভার অন্তগর্ত কাবুগঞ্জের পাকইপার গ্ৰামের শার্টলার সুমিত সিংহা।সেদিন শার্টলার সুমিত সিংহার একাগ্ৰ প্রচেষ্ঠাকে সাধুবাদ সহ আগামীতে সবরকমের সাহায্য করবেন বলে জানান সোনাই-র বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু) ও সুমিতের সঙ্গে উপস্থিত ছিলেন বড় বোন সুনিতা সিংহা


