HomePoliticsসংগঠণ বাড়াতে মোদীর টোটকাই ভরসা, কী বলছেন দিলীপ?

সংগঠণ বাড়াতে মোদীর টোটকাই ভরসা, কী বলছেন দিলীপ?

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): সবেমাত্র শেষ হয়েছে বিজেপির দু’দিনের কার্যনির্বাহী সমিতির বৈঠক। আরও বেশি মানুষকে দলের সঙ্গে যুক্ত করতে ‘বিজেপি জোড়ো’ প্রচার শুরুর পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, “লোকসভার প্রস্তুতি চলছে। তার জন্য প্রধানমন্ত্রী বলেছেন যে-যে এলাকায় আমাদের পার্টি দুর্বল আছে সেখানে গিয়ে জনসাধারণের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। বুথ স্তর পর্যন্ত সেই কাজ চলছে। মন্ত্রী ও সমস্ত নেতারা এই কাজ করছেন।” কংগ্রেসের ভারতজোড়ো যাত্রার অনুকরণে ‘বিজেপি জোড়ো’ যাত্রার ডাক প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, “প্রধানমন্ত্রী বলেছেন যাঁরা-যাঁরা এখনো বিজেপির সঙ্গে যুক্ত হননি, প্রায় ৫০ শতাংশের বেশি মানুষ আমাদের ভোট দেন না এখনও, তাদের কাছে পৌঁছতে হবে। তাঁরা মোদীজীর কাজে খুশি আছেন। কিন্তু পার্টির সঙ্গে যুক্ত নন বা ভোটার হননি। তাঁদেরকে সংগঠনের সঙ্গে যুক্ত করতে হবে। ভোটার বানাতে হবে। পার্টিকে ব্যাপকভাবে বাড়াতে হবে যেমন আমরা গুজরাটে করেছি।”

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments