HomeStateসামনেই পঞ্চায়েত ভোট, প্রচারে গিয়ে রীতিমত হুমকি দিলেন তৃণমূল প্রধান

সামনেই পঞ্চায়েত ভোট, প্রচারে গিয়ে রীতিমত হুমকি দিলেন তৃণমূল প্রধান

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোটের সম্ভাবনা। ইতিমধ্যেই বাংলার সবকটি রাজনৈতিক দল শুরু করে দিয়েছে প্রস্তুতি। তবে তৃণমূলের প্রস্তুতি প্রচারে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল(Tmc) নেতা। সূত্রের খবর, ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা সারেঙ্গাবাদের প্রধান ইছাউদ্দিন সর্দার পঞ্চায়েত ভোটের প্রচার চালাতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিধানসভা ভোটে ফল খারাপ হয়েছে। তৃণমূলের সাথে থেকে বিশ্বাসঘাতকতা করে যারা আইএসএফ করেছে। পুনরায় যদি সেই ভুল করে তাহলে বড় খেসারত দিতে হবে।” এখানেই শেষ নয়, এরপর তিনি বলেন, “আমরা মনে করলে স্বাস্থ্য সাথী কার্ড কেড়ে নিতে পারতাম।

দু’টাকা কিলো দরে চালও বন্ধ করতে পারতাম। কিন্তু আমরা সেটা করিনি। তাই পুনরায় যেন সেই ভুল না হয়।” বিরোধীশূন্য ভোট চাইতে গিয়ে প্রকাশ্যে রীতিমতো হুমকির সুরে ইছাউদ্দিন সর্দার বলেন, “সারেঙ্গাবাদের ১৫২ নম্বর বুথ বিরোধী শূন্য করতে হবে। কেউ যদি মনে করেন আমাদের সঙ্গে থাকবেন, আমাদের রাস্তার উপর দিয়ে চলবেন, আমাদের সরকারি ২ টাকা চাল খাবেন। আমাদের সরকারি সাইকেল নিয়ে আব্বাস উদ্দিনের মিটিংয়ে যাবেন, সেটা হতে দেব না।” তৃণমূল নেতা তথা প্রধানের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ব্যাপক সমালোচনা। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যখন সাধারণ মানুষের সমস্ত রকম সুবিধার কথা বলা হচ্ছে, ঠিক সেই সময় স্থানীয় নেতাদের এই ধরনের মন্তব্য যে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সাংগঠনিক ক্ষতি করছে সে ব্যাপারে একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments