HomeNews১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের

১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার):১০০ দিনের কাজে লাগাতার দুর্নীতির অভিযোগ মিলছে। হাজিরা নিয়েও রয়েছে একাধিক অভিযোগ। এবার সেসব গড়মিল রুখতে নয়া পদক্ষেপ চালু করল কেন্দ্র। এবার থেকে ১০০ দিনের কাজে কর্মীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল হাজিরা । মনরেগা প্রকল্পে কর্মীদের ডিজিটালি হাজিরা দিতে হবে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে তা চালু হচ্ছে। হাজিরা দেওয়ার জন্য নির্দিষ্ট মোবাইল অ্যাপ থাকবে। গত ২৩ ডিসেম্বর এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছিল। ইতিমধ্যেই তা সমস্ত রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, অ্যাপে কোনও কর্মী কোথায় কর্মরত তা নির্দিষ্ট কর্মীর ছবি দিয়ে উল্লেখ থাকবে। কাজের সময়ের হাজিরা সহ যাবতীয় তথ্যের বিস্তারিত উল্লেখ থাকবে।

প্রসঙ্গত, মনরেগা প্রকল্প নিয়ে বিভিন্ন রাজ্য থেকেই দুর্নীতির অভিযোগ এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে। ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের মধ্যে টানাপোড়েনও দীর্ঘদিনের। অতীতে ১০০ দিনের কাজে হাজিরা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। সব মিলিয়ে হাজিরা এভাবে ডিজিটাল করে দেওয়া একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments