*আন্তর্জাতিক মেলায় পানসারির অভিনব প্রয়াস*
যেন শেষ থেকে শুরু প্রতিটি উৎসবের ভোজনের শেষ পেতে আমরা প্রায়ই পেয়ে থাকি পানসারির আজোয়ানের প্যাকেট, সেই পরিচিত ব্র্যান্ড টি কে আবার দেখা গেল,ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার এর প্যাভিলিয়নে।স্টলের সামনে পৌঁছতেই দেখা খাদ্য মশলা সামগ্রী এত সম্ভার তা মনে হয় এই বাংলায় খুব কমই কোম্পানির আয়োজন করতে পারে ।খাদ্য থেকে জামাকাপড়,আসবাবপত্র এর ভারত বর্ষ সহ অন্যান্য দেশ গুলির সম্ভার দেখে স্থানীয় কেবল মাত্র নিউটাউন নয় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজির হচ্ছেন সিটি স্কোয়ারের গ্রাউন্ডে বলে জানান এই মেলার মুখ্য আধিকারিক চন্দন চ্যাটার্জি।2 থেকে 13 নভেম্বর বেলা 11 থেকে রাত 9 পর্যন্ত এই সর্বভারতীয় আকর্ষণীয় খাদ্য স্টল থাকার জন্য ক্রেতা দের ভীড় হচ্ছে চোখে পড়ার মতো।যদিও সব খাওয়ার পাশপাশি পানসারির জোয়ান,সহ হরেক রকম মুখসুদ্ধি যেন যোগ্য সঙ্গী হয়েছে এই রকম একটি আন্তর্জাতিক মেলায়




