
নিজস্ব সংবাদদাতা সম্পা:১৪ই জুলাই ৭৫তম বর্ষের ঘুঁটি পুজো হলো সোদপুর পানশীলা ঠাকুরবাড়ীর সার্বজনীন দূর্গা পুজোর। এছাড়াও পানশীলা ঠাকুরবাড়ীর পুজোর সাথে সাথে রক্তদানের মত সামাজিক কাজের আয়োজন করেছিলেন, এবং মানুষের হাতে বৃক্ষ দান করে সবুজায়নের বার্তা দিলেন। এদিন ঠাকুরবাড়ি দূর্গা পুজোর থিম গানের উদ্বোধন করেছেন।এই অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষদের উৎসাহ এবং আনন্দ ছিল চোখে পড়ার মত, এখন থেকেই দূর্গা পুজোর উৎসবে মেতে উঠেছেন এলাকাবাসী।
থিম গানের সুর করেছেন :শুভেন্দু আচার্য্য,গান লিখেছেন :অভিক মুখার্জি,
সৃজনে: পার্থ মাইতি,প্রতিমা :সুকান্ত রায়,সহকারী শিল্পী :কল্যাণ দত্ত।
উপস্থিত ছিলেন, বিখ্যাত সংগীত শিল্পি নাচিকেতা, বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বিধায়ক নির্মল ঘোষ, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পানিহাটির চেয়ারম্যান মলয় রায়,পার্থ মাইতি, উপস্থিত ছিলেন এলাকাবাসীরা এবং পুজো কমিটির অধিকারীকরা।




