HomeStateএকশো দিনের বকেয়া আদায়ে দিল্লিতে এক কোটি চিঠি পাঠাবে তৃণমূল, নির্দেশ অভিষেকের

একশো দিনের বকেয়া আদায়ে দিল্লিতে এক কোটি চিঠি পাঠাবে তৃণমূল, নির্দেশ অভিষেকের

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়):একশো দিনের বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে এবার প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে এক কোটি চিঠি পাঠানোর পরিকল্পনা নিল তৃণমূল। শনিবার আলিপুরদুয়ারের বাবুরহাট খেলার মাঠে আয়োজিত জনসভা থেকে এমনই ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিটি বুথে একশো দিনের টাকা যাঁদের বকেয়া রয়েছে এমন লোকেদের থেকে সই সংগ্রহ করার কথা জানিয়েছেন তিনি। পয়লা বৈশাখের পরের দিন থেকে একমাস পর্যন্ত প্রতি বুথে এই চিঠি সংগ্রহ কর্মসূচি চলবে এবং সেটা অভিষেক বন্দোপাধ্যায় দিল্লি নিয়ে যাবেন বলে জানান। এদিনের জনসভা থেকে মূলত কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগেন অভিষেক। একশো দিনের টাকা, আবাস যোজনার টাকা কেন মেটানো হচ্ছে না সেই প্রশ্ন তোলেন। জেলা তৃণমূলের তরফে আয়োজিত ওই জনসভায় অভিষেক ছাড়াও রাজ্যের দুই মন্ত্রী উদয়ন গুহ, বুলু চিকবড়াইক উপস্থিত ছিলেন। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তৃণমূল নেতারাও হাজির ছিলেন এদিনের সভায়।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments