HomeEntertainmentঐশ্বর্যাকে ‘ধর্ষণ’-এর ইচ্ছা প্রকাশ তামিল অভিনেতার, নিন্দার ঝড়

ঐশ্বর্যাকে ‘ধর্ষণ’-এর ইচ্ছা প্রকাশ তামিল অভিনেতার, নিন্দার ঝড়

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে সর্বদাই তোলপাড় বি-টাউন৷ অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন বি-টাউনের রাই সুন্দরী৷ কোনও না কোন কারণে হামেশাই শিরোনামে থাকেন তিনি৷ গত কয়েক মাস ধরে বলিপাড়ায় কানাঘুষো, বচ্চন পরিবারে নাকি চিড় ধরেছে। এর মধ্যেই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ল একটি ভিডিয়ো, যাতে এক তামিল অভিনেতা ঐশ্বর্যাকে ধর্ষণ করার ‘ইচ্ছা’ প্রকাশ করেছেন!
দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার জন্য গত সপ্তাহখানেক ধরে বিতর্কে কেন্দ্রে রয়েছেন দক্ষিণী অভিনেতা মনসুর আলি খান। লোকেশ কনগরাজের ‘লিও’ ছবিতে অভিনয় করলেও তৃষার সঙ্গে কোনও দৃশ্যে দেখা যায়নি অভিনেতা মনসুরকে। এক অনুষ্ঠানে মনসুর বলেন, ‘‘আগের সব ছবিতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম। আমি ভেবেছিলাম, তৃষার সঙ্গেও এমন কোনও একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব।’’
মনসুরের এই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ার পরেই ওঠে নিন্দার ঝড়। নিন্দায় শামিল হন দক্ষিণী গায়িকা চিন্ময়ী শ্রীপদাও। মনসুরের মন্তব্যের প্রেক্ষিতে সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, তামিল অভিনেতা রাধা রবি বলছেন, ‘‘আমি যদি তামিল বিনোদন জগতে কাজ না করে বলিউডে কাজ করতাম, তা হলে আমিও ঐশ্বর্যা রাইকে ধর্ষণ করার সুযোগ পেতাম। মানে, ঐশ্বর্যার সঙ্গে তেমন দৃশ্যে অভিনয় করার সুযোগ পেতাম।’’
পুরনো এই ভিডিও নিয়ে নিন্দার ঝড় উঠলেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা কেউ ভাবেননি৷ অন্যদিকে তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর জাতীয় মহিলা কমিশনের দাবি মেনে অভিনেতা মনসুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments