নিজস্ব সংবাদদাতা সম্পা :শোভাবাজার গোপীনাথ রাজবাড়ি “বাবলু স্যার কোচিং সেন্টার” ২৫ তম বর্ষের রক্তদান শিবির করলো।৫০ জনের ওপর ছাত্র-ছাত্রীরা রক্তদান করেন। অনেক ছাত্র-ছাত্রীরা জীবনে প্রথম রক্তদান করলো। যারা সূচ দেখলেও ভয় পায় মনের জোর নিয়ে রক্তদান করার মত মহৎ কাজ করছে,অনুপ্রেরণা দিয়েছে বাবলু স্যার এবং অর্পিতা ম্যাডাম। পড়াশোনার পাশাপাশি কিভাবে সামাজিক কাজ করতে হয় এবং মানুষের পাশে থাকতে হয় স্যার এবং ম্যামের কাছ থেকে শিখতে পেরে ছাত্র-ছাত্রীরা গর্বিত। রক্তদানের মতো মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন বাবলু স্যার এবং অর্পিতা ম্যাম।
বাবলু স্যার এবং অর্পিতা ম্যাম মানবিকতা বোধ ও বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করতে সারাবছর বিভিন্ন সমাজ মূলক কর্মসূচি করে থাকেন। বিগত ৩০ বছর ধরে “বাবলু স্যার কোচিং সেন্টার” দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পুস্তক দেওয়া, পথ শিশুদের দেখাশোনা, তাদের প্রয়োজনীয় জামা-কাপড়, শীতবস্ত্র,কম্বল প্রদান, বৃদ্ধাশ্রমে মায়েদের হাতে তাদের প্রয়োজনীয় সামগ্রী ও নতুন বস্ত্র তুলে দেওয়ার মাধ্যমে তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেয়। এছাড়াও সরকারি মেডিকেল কলেজ ও ট্রপিকাল হাসপাতালে এইচআইভি আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করার মতো মহৎ কাজ করেন।
বাবলু স্যার বলেন,বর্তমান প্রজন্মকে সমাজকল্যাণমুখী করতে তাদের মধ্যে মানবিক বোধ জাগ্রত করতে আমাদের মত শিক্ষকদের এগিয়ে আসতে হবে। বর্তমানে কিশলয়রা ভবিষ্যতের মহিরূহের রূপ ধারণ করবে। শিক্ষক হিসেবে আমাদের ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে পঠন-পাঠনে শিক্ষিত করার পাশাপাশি মানবিকভাবে ও শিক্ষিত করতে পারি তবে আমাদের জীবন সার্থক।




