২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বড়োসরো ধাক্কা খেলো তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের স্বীকৃতি স্বীকৃতি এবার বাতিল করলো নির্বাচন কমিশন। কার্যত একদিকে যখন তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হয়ে উঠেছিল দিল্লি জয় করা। যখন একাধিক তৃণমূল নেতার মুখে শোনাগিয়েছিলো প্রধানমন্ত্রী হিসাবে দিল্লিতে তারা মমতা ব্যানার্জী কে দেখতে চান ঠিক সেই সময়ে এইরকম ধাক্কায় রীতিমতো নরেগেছে তৃণমূল কংগ্রেসের দিল্লি জয়ের স্বপ্ন।এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ” তৃণমূল কংগ্রেস অনেক বাধা টপকে এত দূর এসেছে, আমরা এই বাধাটাও টপকে যাবো।নির্বাচন কমিশনের জাতীয় দলের স্বীকৃতি কেড়ে নেওয়া নিয়ে আমাদের কোনও ফারাক হবে না। আমরা মানুষের হয়ে লড়াই চালিয়ে যাবো।”
অন্যদিকে সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী , জাতীয় দলের স্বীকৃতি কাড়া নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আইনি পথ কী থাকছে, কীভাবে লড়া যায় তা খতিয়ে দেখছেন। তৃণমূলের পাশাপাশি এনসিপি ও সিপিআইয়ের জাতীয় দলের স্বীকৃতি কেড়েছে কমিশন। আম আদমি পার্টিকে জাতীয় দলের স্বীকৃতি দেওয়া হয়েছে




