HomeEntertainmentজিমের নামে টাকা হাতিয়ে ‘উধাও’ শ্রাবন্তী? থানায় অভিযোগ দায়ের, পাল্টা অভিযোগ নায়িকার

জিমের নামে টাকা হাতিয়ে ‘উধাও’ শ্রাবন্তী? থানায় অভিযোগ দায়ের, পাল্টা অভিযোগ নায়িকার

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা)বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না শ্রাবন্তীর। এবার মধ্যমগ্রাম থানায় অভিনেত্রীর নামে অভিযোগ দায়ের করেন একদল ব্যক্তি। তাঁদের দাবি, জিমের নাম করে টাকা তুলেছেন অভিনেত্রী।

কয়েক মাস আগে মধ্যমগ্রামের স্টার মলে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামক জিমটি খোলা হয়। যেখানে ভর্তির জন্য প্রত্যেকের থেকে সাড়ে সাত হাজার টাকা নেওয়া হয়েছিল। পার্সোনাল ট্রেনারের জন্য নেওয়া হয় চার হাজার টাকা। হোলির জন্য বন্ধ ছিল জিম। তার পর থেকে আর খোলেনি সেই জিম। কর্তৃপক্ষের সঙ্গে অনেক বার যোগাযোগের চেষ্টাও করেছিলেন গ্রাহকরা। কিন্তু যোগাযোগ না করতে পেরে তাঁরা পুলিশের দ্বারস্থ হন।

এই অভিযোগ নিয়ে শোরগোল শুরু হতেই নায়িকা বলেন, “বহু দিন হল আমি এই জিমের সঙ্গে যুক্ত নই। হ্যাঁ, এটা ঠিক যখন জিমটি খোলা হয়েছিল তখন আমি ছিলাম। কিন্তু বহু দিন হয়ে গেল কোনও যোগাযোগ নেই এই জিমের সঙ্গে আমার। টাকাপয়সার কোনও লেনদেনও কেউ দেখাতে পারবেন না।”

শ্রাবন্তী আরও যোগ করেন। তিনি বলেন, “সবাই আসলে আমায় নিয়ে চর্চা করে মজা পায়। ভিউ বেশি আসে বলে হয়তো এমনটা করে। কিন্তু সবাই ভুলে যাচ্ছে, দিনের শেষে আমিও একটা মেয়ে। আমারও সন্তান আছে। আমার একটা পরিবারও আছে। এই ঘটনায় আমি খুবই বিরক্ত। একদমই ভাল লাগছে না আর।”

জানা যায়, আনোয়ার, অভিষেক, সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে এই জিম খুলেছিলেন শ্রাবন্তী। যদিও নাম কোথাও উল্লেখ করা হচ্ছে না বলে আরও বিরক্ত নায়িকা।

‘দ্য ফিটনেস এম্পায়ার’ জিমের সূচনায় কাঁধখোলা সবুজ গাউনে হাজির হয়েছিলেন শ্রাবন্তী। কেক কেটে চলেছিল উদযাপন। প্রমোশন্যাল ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমার নতুন জগত দ্য ফিটনেস এম্পায়ার এখানে সকলকে স্বাগত। এই প্রথমবার আমি অভিনয়ের বাইরে ফিটনেস ইন্ডাস্ট্রিতে কিছু করতে এসেছি। তোমরাই আমার ভগবান, আমাকে তৈরি করেছ, তাই এবারও বলব তোমরা এসো আমায় ভালোবাসায় ভরিয়ে দাও’। গত ৬ই মার্চ এই জিমের অফিসিয়্যাল পেজ থেকে শেষ পোস্ট হয়। সেই পোস্টেও ক্ষোভ উগরে দিয়েছেন প্রতারিতরা।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments