
শালিমার রেল স্টেশনের বাইরে ‘দাস এন্টারপ্রাইজ’ নামক কোন এক সংস্থা রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে এই টাকাটা নিচ্ছে, বলা হচ্ছে পিকআপ ড্রপের ফি। প্রথমত, এই টাকাটা তারা কিসের ওপর ভিত্তি করে নিচ্ছে? তারা কি নিতে পারে? দ্বিতীয়ত, কাগজটা দেখলে দেখবেন ৪০ টাকা পার্কিং ফি আর ৭ টাকা ২০ পয়সা জিএসটি। মোট ৪৭.২০ টাকা। নেওয়া হচ্ছে ৪৮ টাকা। মাঝের ৮০ পয়সা কোথায় যাচ্ছে? এটা একটা বড় স্ক্যাম। কর্তৃপক্ষকে অনুরোধ করব ব্যাপারটা দেখার জন্য।




