HomePoliticsদিদির দূত’ নিয়ে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের, পালটা জবাব শান্তনু সেনের

দিদির দূত’ নিয়ে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের, পালটা জবাব শান্তনু সেনের

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচির ঘোষণা করেছেন। পাশাপাশি জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের প্রকল্পগুলি কতদূর সফল হয়েছে, তা খতিয়ে দেখতে এলাকায় যাবে ‘দিদির দূত’ । আর এই প্রসঙ্গেই এবার বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগরের কুশবাসান এলাকায় বিজেপির একটি সভা থেকে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এবার দিদির দূতেরা ভোট চাইতে এলে নারকেল নাহলে ইউক্যালিপতটাস গাছে বেঁধে রাখবেন।”

দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি পালটা বলেছেন, “দিলীপবাবু মানসিকভাবে ভেঙে পড়েছেন। এখন নিজেদের অস্তিত্ব জাহির করতে অনেক কথা বলছে। ওনারা যত এসব বলবে তত মানুষের তৃণমূলের প্রতি আস্থা বাড়বে।” স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে তীব্র চর্চা। পাশাপাশি নিঃসন্দেহে বলা যায়, দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে তৃণমূল এবং বিজেপির তরজা বাড়তে চলেছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments