HomeKolkataনিউটাউনে শুরু Your Voice নিবেদিত বই ও খাদ্য মেলা, জমজমাট ভোজবাজি সিটি...

নিউটাউনে শুরু Your Voice নিবেদিত বই ও খাদ্য মেলা, জমজমাট ভোজবাজি সিটি স্কোয়ার গ্রাউন্ড

spot_img
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ, নিউটাউন :২৭ শে ডিসেম্বর উদ্বোধন হলো বই ও খাদ্য মেলা। Your Voice-এর নিবেদনে নিউটাউন ভোজবাজি সিটি স্কোয়ার গ্রাউন্ডে শুরু হওয়া এই মেলার সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই মেলা চলবে ৪ জানুয়ারি প্রজন্ত । মেলায় একদিকে যেমন বইপ্রেমীদের জন্য রয়েছে একগুচ্ছ আকর্ষণীয় বুকস্টল, অন্যদিকে তেমনই খাদ্যরসিকদের জন্য হাজির নানান স্বাদের বাহারি খাবার। ইউরোপীয় ঘরানার স্বাদ থেকে শুরু করে দেশীয় ঐতিহ্যবাহী খাবার—সব মিলিয়ে খাবারের সম্ভার যে সকলের জিভে জল আনবেই।বইমেলার এবারের অন্যতম প্রধান আকর্ষণ ‘মমতা বিতান’, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা ধরনের বইয়ের বিশাল সংগ্রহ পাওয়া যাচ্ছে। পাশাপাশি রয়েছে নামিদামি প্রকাশনা সংস্থার একাধিক বুকস্টল, যা বইপ্রেমীদের আলাদা করে টানছে।
এবার ১২তম বর্ষের নিউটাউন বইমেলায় ইংরেজি ও বাংলা মিলিয়ে কলকাতার একাধিক নামী-দামি প্রকাশকের উপস্থিতিতে ৫০টিরও বেশি স্টল থাকছে। পৃথক জায়গায় নামজাদা প্রায় ৩৫টি খাবারের স্টল রয়েছে। নবাবি, চাইনিজ, শীতের পুঠেপুলি সবই পাওয়া যাবে একই প্রাঙ্গণে।
বই ও খাবারের এই অনন্য মেলবন্ধনই সকলের কাছে মেলার মূল আকর্ষণ হয়ে উঠেছে। আয়োজকরা জানান এই মেলার মূল লক্ষ্য হলো—সংস্কৃতি, সাহিত্য ও স্বাদের এক অনন্য মিলনস্থল তৈরি করা, যেখানে সব বয়সের মানুষ একসঙ্গে সময় কাটাতে পারেন।সব মিলিয়ে, শীতের আমেজে বই ও খাবারের আনন্দ উপভোগ করতে চাইলে নিউটাউন ভোজবাজি সিটি স্কোয়ার গ্রাউন্ডের এই মেলায় আসতেই হবে—এমনটাই মনে করছেন উদ্যোক্তারা।
উপস্থিত ছিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক তাপস চ্যাটার্জী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। উদ্যোক্তরা জানান বইমেলার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই ভোজবাজির আয়োজন।
সব মিলিয়ে নিউ টাউনের বইমেলায় ‘ভোজবাজি’ শুধু একটি খাদ্য উৎসব নয়, বরং সংস্কৃতি, সাহিত্য ও রসনার এক সুন্দর মিলনক্ষেত্র হয়ে উঠেছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments