HomeKolkataনিউ টাউনে ‘Moumaya Charitable Trust’-এর প্রথম বর্ষের সরস্বতী পুজো, দুঃস্থ ও পিছিয়ে...

নিউ টাউনে ‘Moumaya Charitable Trust’-এর প্রথম বর্ষের সরস্বতী পুজো, দুঃস্থ ও পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে উদ্‌যাপন

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি: শম্পা ঘোষ | ২৩ জানুয়ারি
নিউ টাউনে বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদারের স্বেচ্ছাসেবী সংস্থা ‘Moumaya Charitable Trust’-এর উদ্যোগে প্রথম বর্ষের সরস্বতী পুজো অনুষ্ঠিত হল অত্যন্ত আন্তরিক ও আনন্দঘন পরিবেশে। দুঃস্থ ও পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে নিয়ে এই পুজোয় শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সংস্থাটি।
সম্পূর্ণভাবে মৌমিতা সাহা হালদারের নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা এই এনজিওর মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া শিশু, প্রবীণ ও মহিলাদের পাশে দাঁড়ানো। বিশেষত সেই সব শিশুদের সার্বিক বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাদের বাবা-মা কর্মসূত্রে বাইরে থাকায় পর্যাপ্ত সময় দিতে পারেন না। শিশুদের সৃজনশীল বিকাশে নাচ, আঁকা, ড্রয়িংসহ বিভিন্ন শিল্পচর্চার সুযোগ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে এই সংস্থার।
এছাড়াও মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করাও ‘Moumaya Charitable Trust’-এর অন্যতম উদ্দেশ্য। সংস্থার নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠাতা মৌমিতা সাহা হালদারের নাম ও তাঁর মায়ের নামের সংমিশ্রণে।
সরস্বতী পুজোর দিনটি দুঃস্থ শিশুদের সঙ্গে সারাদিন ধরে নানা কর্মসূচির মাধ্যমে উদ্‌যাপন করা হয়। অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগের আয়োজনের মধ্য দিয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নেয় সংস্থাটি। সার্বিকভাবে এই পুজো শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ না থেকে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর বার্তা বহন করেছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments