HomeOfbitনিজস্ব প্রতিনিধি(অর্পিতা)আজ বৃহস্পতিবার, জানুন দিনটি কেমন কাটবে আপনার, রইলো রাশিফল (20.04.2023):

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা)আজ বৃহস্পতিবার, জানুন দিনটি কেমন কাটবে আপনার, রইলো রাশিফল (20.04.2023):

spot_img
- Advertisement -

মেষ রাশি: অতীতের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনি লাভবান হবেন। আপনি আজ হঠাৎ করে কোনো সফর করতে পারেন। অত্যধিক ব্যস্ততার মধ্যে আজকের দিনটি কাটবে। যার ফলে আপনি আপনার পরিবারের সদস্যদের চাইলেও সময় দিতে পারবেন না। আজ আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। কর্মক্ষেত্রে আজ অত্যন্ত সতর্কতার সাথে কাজ করুন। বিবাহিতদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো।

 

 

বৃষ রাশি: কোনো সন্দেহজনক জায়গায় আজ অর্থ বিনিয়োগ করবেন না। নাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে আজ দুর্দান্ত দিন কাটবে। কোনো যৌথ ব্যবসায়ে যুক্ত হওয়া থেকে আজ বিরত থাকুন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ না। যাঁরা সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের দিনটি ভালো। বিবাহিত জীবন আজ সুখের হবে।

 

 

 

মিথুন রাশি: প্রেমের বিষয়গুলি গুরুত্ব পাবে না ৷ কারণ আপনার খাম-খেয়ালি মেজাজ আপনাকে অন্যত্র নিয়ে যাবে । তবে, আপনার প্রিয়জনকে বুঝতে পারা আপনার প্রেমের বন্ধনকে শক্তিশালী করার জন্য আপনাকে একটি মূল্যবান সুযোগ দিতে পারে । আর্থিকভাবে, আজ আপনি লাভবান হবেন । এটি বিশাল কিছু না হলেও আপনি বন্ধুদের সঙ্গে উদযাপন করবেন । কাজের জায়গায় আপনি বিদ্যমান একটি প্রকল্পের জন্য তথ্য ও সংস্থানগুলি সংগ্রহ করতে পারেন । পেশাদার পরিচিতি থেকে লাভ নিশ্চিত করার জন্য আপনি কৌশলগুলির জন্য আউটসোর্সগুলি পরিকল্পনা করতে পারেন ।

 

 

 

কর্কট রাশি: আপনার প্রিয়জনকে প্রয়োজনীয় প্রতিশ্রুতি দেওয়ার দিন । একসঙ্গে কাটানো মুহূর্তগুলি আপনাকে একে অপরের কাছে নিয়ে আসতে পারে । আর্থিকভাবে আপনি নিজের পরিশ্রমে আরও বেশি আয় করতে পারেন । প্রচেষ্টা চালিয়ে যান কারণ দীর্ঘমেয়াদী ফলাফল পেতে পারেন । এটি হয়তো সভা-সমাবেশ, প্রযুক্তি বিষয়ক আলোচনা এবং প্রকল্প শুরু করার মতো কাজের সঙ্গে সম্পর্কিত কার্যকলাপগুলির পরিকল্পনা করার সময় । যদিও ভুলত্রুটি হওয়ার কোনও সম্ভাবনা নেই, তবে আপনাকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করত।

 

 

সিংহ রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন। বন্ধুদের কাছ থেকে আজ কোনো কাজে সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্ত কাটবে। আজ আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব সবাইকে আকৃষ্ট করবে। আপনার তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আজ আপনাকে লাভবান করে তুলবে। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণাকে পরিবর্তন করুন। কোনো অপ্রয়োজনীয় কাজে আজ সময় নষ্ট করবেন না। জীবনসঙ্গীর সাথে আজ ভালো সময় কাটবে।

 

 

 

কন্যা রাশি: আজ আপনার চারপাশে কি কি ঘটছে সেগুলির প্রতি নজর রাখুন। নাহলে আপনার করা কোনো কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে নিতে পারে। স্ত্রীর শরীর আজ হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আপনার মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। আপনার বন্ধুরা আজ আপনার কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। প্রাচীন কোনো জিনিস কিংবা গয়নায় বিনিয়োগ করলে আজ লাভ এবং সমৃদ্ধি আসবে। কোথাও কেনাকাটা করতে গেলে আজ অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

 

 

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ আর্থিক লেনদেন নিরবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমানে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। সন্তানদের পড়াশোনার প্রতি আজ নজর দিন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্ত কাটবে। প্রেমের জীবনে আজ কোনো অবিশ্বাস্য মোড় আসবে। আপনার স্ত্রী আজ আপনাকে কোনো চমক দিতে পারেন। আজ আপনি অন্যদের সাথে নিজের খুশি ভাগ করে নিতে পারেন।

 

 

বৃশ্চিক রাশি: আপনি আজ আপনার কোনো আত্মীয় অথবা বন্ধুদের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। মা অথবা বাবার চিকিৎসার কারণে আজ আপনার প্রচুর অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যদিও, শেষপর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটিকে কাজে লাগিয়ে আপনি হয় কোনো জিমে যেতে পারেন অথবা কোনো খেলাধূলায় মনোনিবেশ করবেন। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করলে লাভবান হবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

 

 

ধনু রাশি: প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং তার থেকে আবেগপূর্ণ সমর্থন পাবেন । এখন আনন্দ করার এবং প্রেম উপভোগ করার সঠিক সময় । অবসর ভ্রমণে যাওয়ার ইচ্ছা যথেষ্ট নাও হতে পারে ৷ অতিরিক্ত অর্থ ব্যয় এড়াতে আপনার অর্থনৈতিক দিকে লক্ষ্য রাখা প্রয়োজন । আশ্চর্যজনক সৃজনশীল শক্তি ধারণ করে আপনি আপনার পেশাদার দক্ষতা বৃদ্ধি করবেন । তবে যতখানি ক্ষমতা ততখানিই দায়িত্ব নিন, না-হলে যখন মনোমত ফল পাবেন না তখন আফসোস করবেন ।

 

 

মকর রাশি: বারবার ব্যর্থ হওয়ার পরেও, খুব কম লোকই বুঝতে পারে যে, সাফল্যের মূল চাবিকাঠি হল ধৈর্যশীল হওয়া । বিরক্তি শেষ পর্যন্ত, আবেগে ফেটে পড়ার দিকে নিয়ে যায় ৷ তার ফলে আপনার সুনাম এবং ভবিষ্যৎ নানাভাবে নষ্ট হয়ে যেতে পারে । আজ আপনি একটু আলসেমি বোধ নিয়ে দিন শুরু করতে পারেন ৷ কাজ না করার জন্য অজুহাত দিতে পারেন । মস্তিষ্ককে খুব বেশি খাটাবেন না এবং নিজের উপরে খুব বেশি চাপ নেবেন না । কাজের জায়গায় নিজের ও অন্যের জন্য কিছু নিয়ম ঠিক করে নিলে, কাজে অনুশীলনের ছোঁয়া লাগবে ।

 

 

কুম্ভ রাশি: আপনার শক্তি এবং সিদ্ধান্ত সম্বন্ধে নিশ্চিত থাকুন । আপনাকে নিয়ে কে কী ভাবছে, তা আপনি পাত্তা দেযন না ঠিকই, কিন্তু এতটা উদাসীন হবেন না যে, তাদের ইচ্ছা পছন্দ এবং স্বস্তি সম্পূর্ণ উপেক্ষা করবেন । আর্থিক থেকে আজকের দিনটি খুব একটা নয়, কিন্তু তাই বলে এরকম নয় যে, প্রচুর অর্থ আসবে । আরও সম্পত্তি আহরণের ইচ্ছা আপনার প্রবল হবে ৷ কিন্তু আপনাকে আগে, অর্থাগমের পরিকল্পনা ঠিক করে করতে হবে । আপনি হয়তো আপনার জ্ঞান, ভাবনাচিন্তা ভাগ করে নেওয়ার মাধ্যমে সহকর্মীদের উপদেশ দেবেন।

 

 

মীন রাশি: আপনার অত্যধিক চাহিদা থাকা সঙ্গীকে আপনাকে সামলাতে হবে । না-হলে মতভেদ আপনার প্রেম জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠবে । আজক আর্থিক দিক থেকে একটি অনুকূল দিন আপনার জন্য অপেক্ষা করছে । আগে যে অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফল দিতে পারে । আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা হিসাবনিকাশ দেখেও আপনি খুশি হয়ে যাবেন । সমস্যাগুলির কারণে মানসিক চাপে ভুগবেন না, আপনার স্বাস্থ্যের ওপর তার প্রভাব পড়তে পারে ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments