HomeOfbitনিজস্ব প্রতিনিধি(অর্পিতা):আজ মঙ্গলবার, দেখে নিন কি বলছে আপনার রাশিফল (17.10.2023):

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা):আজ মঙ্গলবার, দেখে নিন কি বলছে আপনার রাশিফল (17.10.2023):

spot_img
- Advertisement -

মেষ:- কাজ ও পরিবারের সদস্যদের নিয়ে ব্যস্ত থাকবেন । সন্ধ্যায় আপনি ভালো সময় কাটাবেন । আপনি সকলের পরিচিতি লাভ করতে চান ।
নিজের এই উচ্চাকাঙ্ক্ষা আপনি শীঘ্রই পূরণ করতে সক্ষম হবেন ।

বৃষ:- আজ আপনি বেশিরভাগ সময়টা নিজের স্বাস্থ্যর উপর নজর দেবেন । ব্যবসায়িক মধ্যাহ্নভোজনে কিছু বাকি থাকা আলোচনা সফল হবে । গবেষণার কাজ আশাতীত ভালো হবে ।

মিথুন:- আজ আপনার বন্ধুদের সঙ্গে বন্ধন আরও দৃঢ় হবে । আপনি হয়তো আজ প্রেমে পড়তে পারেন । যদি ইতিমধ্যেই আপনি কোনও মহিলার সঙ্গে সম্পর্কে থাকেন, তাহলে আপনি হয়তো সেই বন্ধনকে বাগদান বা বিবাহের বন্ধনে আবদ্ধ করতে পারেন ।

কর্কট:- আজ নতুন বাড়ি অথবা গাড়ি কেনার জন্য শুভ দিন । নতুন বাড়িতে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই গৃহপ্রবেশ জাতীয় অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকুন । মন শান্ত রাখতে আজ যোগব্যায়াম বা প্রাণায়ম করতে পারেন ।

সিংহ:- আজ দিনটি আপনার কাছে আনন্দদায়ক। আপনি যদি ক্রীড়াপ্রেমী হন তাহলে হয়তো আপনার মন ক্রীড়ার প্রতি আকর্ষণ করবে । আজ ভালো সময় কাটাবেন ।

কন্যা:- আপনার পুরোনো কৃতিত্বগুলি নিয়ে বসে থাকার সময় এটি নয় । আপনাকে অক্লান্তভাবে নিজের কাজ চালিয়ে যেতে হবে । আপনাকে নিজের মনোযোগ ঠিক রাখতে হবে এবং কিছুদিন আগেই যে সাফল্য পেয়েছিলেন সেই একই পরিমাণ সাফল্যের জন্য সুসংহত থাকতে হবে । সম্পর্কগুলিকে অবহেলা করবেন না, কারণ এগুলিই আপনার সাফল্য এবং শান্ত থাকার ভিত্তি।

তুলা:- আপনি আপনার প্রিয়জনের সঙ্গে অনেক ভালো সময় কাটাতে পারবেন । বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হবেন । আজ সন্ধ্যায় আপনি প্রিয়জনের সঙ্গে একটি রোম্যান্টিক সন্ধ্যা কাটাতে পারেন ।

বৃশ্চিক:- বহুদিন ধরে পড়ে থাকা সংস্কারের কাজ আজ হয়ত শুরু হতে পারে । কতগুলি শিল্পকলা আছে যা আপনার চোখে পড়বে, এবং আপনি চাইবেন এই শিল্পকর্মগুলি দিয়ে আপনার ঘর সাজাতে । আপনার বাড়ির নতুন চেহারা সবাইকে দেখানোর জন্য হয়তো আপনার প্রিয়জনের সঙ্গে একটি ছোট্ট উত্‍সবেরও আয়োজন করতে পারেন।

ধনু:- বিশৃঙ্খলা- বিভ্রান্তির মধ্যে নিজের অভিমুখ এবং গন্তব্য ভুলে যাবেন না । আজ হয়ত আপনি সময়ের অভাবে ভুগবেন এবং এক মুহূর্তও মানসিক শান্তি পাবনে না । এই পরিস্থিতিতে একটি বিরতি নিতে পারেন ।

মকর:- আজ বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে । বিভিন্ন দিকে খরচও হয়ে যাবে । রোজগার এবং খরচের একটা হিসেব রাখুন । কাজের জায়গায় পরিস্থিতি হয়তো একটু কঠিন হতে পারে । কিন্তু আপনি আপনার সহজাত এবং অর্জিত দক্ষতায় এবং পুরোনো অভিজ্ঞতা দ্বারা সমস্ত সমস্যার সমাধান করে ফেলবেন ।

কুম্ভ:- আজ অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক কম । প্রবাদটি মনে রাখবেন, সাফল্য 1 শতাংশ প্রতিভা এবং 99 শতাংশ পরিশ্রম । প্ররিশ্রম করে যান, নিশ্চয় সাফল্য পাবেন ।

মীন:- ভালোভাবে শুরু করা মানে অর্ধেক কাজ শেষ । এটি মনে রেখে, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট সম্পূর্ণ করার ব্যাপারে আপনি সক্রিয়ভাবে নিজের সহকর্মীদের সহযোগিতা চাইবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন চাইবেন। আজ সন্ধ্যায় আপনি সৃজনশীল কিছু করবেন, যেমন ছবি আঁকা ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments