HomePoliticsপ্রজাপতি’ নিয়ে বিস্ফোরক কুণাল,দিলেন মিঠুনের দোষ

প্রজাপতি’ নিয়ে বিস্ফোরক কুণাল,দিলেন মিঠুনের দোষ

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): প্রজাপতি’ নন্দনে হল না পাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । দিলীপ ঘোষের দাবি, মিঠুন চক্রবর্তী বিজেপি করেন বলেই নন্দনে হল পায়নি ‘প্রজাপতি’। এবার মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রকাশ্যে মুখ খুলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ।তিনি বলেন, “দেব ভাল ছেলে। কিন্তু মিঠুনদার জন্য ছবি ডুবেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে দশ গোল দিয়েছেন। টনিক ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। এখন ছবিকে টানার জন্য হতে পারে বিজেপি বিতর্ক তৈরি করছে। দেবও বলতে পারছে না। দেব খুব ভালো ছেলে। ও দারুন অভিনয় করেছে।”প্রজাপতি সিনেমাটি নন্দনে প্রদর্শিত হওয়া নিয়ে যখন বিতর্ক তুঙ্গে সেই সময় কুণাল ঘোষের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনটাই মতামত বিশেষজ্ঞদের। কুণাল ঘোষ আরও বলেন,”আগামী দিনে দেব মিঠুনের সঙ্গে সিনেমা করবেন কিনা তা তাঁর ব্যক্তিগত বিষয়।”প্রজাপতি’ নিয়ে বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই অভিনেতা দেব অবশ্য জানিয়ে দিয়েছেন আগামীতেও মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবি করবেন তিনি।তিনি বলেন, “আমি রাজনীতির জন্য দেব হইনি, সিনেমার জন্য হয়েছি। দুটি জগতকে আমি আলাদা রাখি। ছবি করার জন্য আমাকে কখনও কোনও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে হয়নি। আগামী দিনে অভিনেতা বা প্রযোজক হিসেবে মিঠুনদার সঙ্গে কাজ করতে চাই।”

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments