নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আগামী ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বলেই বিবেচিত। এই পরীক্ষা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান রকম উৎকণ্ঠা। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় রাস্তাঘাটে যাতায়াতের ক্ষেত্রে নানান রকম সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের।
শিয়ালদহ রানাঘাট সেকশনে পলতা জগদ্দল কাকিনারা পায়রাডাঙ্গা এবং বারাসাত বনগা সেকশনে বিভূতিভূষণ হল্টে ট্রেন গুলি দাঁড়াবে। আগামী ২৩ ,২৪,২৫,২৮ ফেব্রুয়ারি এর পরের মাসে এক দুই তিন এবং চার মার্চ এই টানা আট দিন স্টেশন গুলিতে ট্রেন দাঁড়াবে। অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনে। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেনের ক্ষেত্রে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।
আরো খবর: ইন্টারভিউ নেওয়া ৪০ জনকে নিজেই “জেরা” করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
৩১৮২১ শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি থামবে পলতা, জগদ্দল ও কাঁকিনাড়া স্টেশনে।
০৩১১৫ শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার দাঁড়াবে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া স্টেশনে।
৩১৮২২ কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ থামবে জগদ্দলে।
০৩১৮৪ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার থামবে পায়রাডাঙায়।
৩৩৮৩২ বনগাঁ-শিয়ালদহ থামবে বিভূতিভূষণ হল্টে।
০৩১৯৬ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার থামবে কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায়।
৩১৮২৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ থামবে কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায়।
৩১৫২৮ শান্তিপুর-শিয়ালদহ থামবে জগদ্দলে।




