নিজস্ব প্রতিনিধি(রজত লায়)রাজ্যজ্যপাল সিভি আনন্দ বোস মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন। কারণ সাধারণ সাধারণ মানুষের করের টাকায় তিনি বিদেশে যেতে চান না। রাজ্যপালের মতে, রাজ্যের আর্থিক অবস্থা খারাপ। এই পরিস্থিতি বিদেশযাত্রার বিপুল খরচ শোভনীয় নয়।
রাজভবনের তরফে জনানো হয়েছে, ২৯ থেকে ১ অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে ‘বিশ্ব সংস্কৃতি উত্সব’ আয়োজিত হচ্ছে।
প্রাথমিকভাবে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা এবং দেশের প্রতিনিধি হিসেবে রাজ্যপাল ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর সব খরচ আয়োজকরাই বহন করতেন। যদিও বিদেশি সংস্থার টাকায় আতিথেয়তা নিতে চাননি রাজ্যপাল। সেটা প্রোটোকলও। ফলে ‘বিশ্ব সংস্কৃতি উত্সব’-এ যোগ দিতে গেলে সাধারণ মানুষের করের টাকাই খরচ হত। রাজ্যের আর্থিক অবস্থা ও ডেঙ্গিতে একের পর এক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে ‘বিশ্ব সংস্কৃতি উত্সব’-এ যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল।




