নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): ঘটনাটি ঘটে রবিবার বেলা সাড়ে ৩টে নাগাদ। চেন্নাইয়ের রেলওয়ে সুপারিন্টেনডেন্ট বলেন, “পোনরাম স্টেশনে রেললাইনের উপর একাধিক কংক্রিটের স্ল্যাব ফেলা হয়েছিল। যার জেরে বড়সড় বিপত্তি ঘটতে পারত। কিন্তু, বিষয়টি নজরে আসে কাবেরী এক্সপ্রেসের লোকো পাইলটের। তত্ক্ষণাত্ তিনি ট্রেনটিকে থামিয়ে দেন।”
জানা গিয়েছে, পোনরাম স্টেশনে এদিন বেলা সাড়ে ৩টে নাগাদ এই ঘটনার জেরে থমকে যায় কাবেরী এক্সপ্রেস। এরপর খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন রেল কর্মীরা। রেললাইনের উপর একাধিক কংক্রিটের স্ল্যাব পড়ে থাকতে দেখেন তাঁরা। সেগুলিকে সরিয়ে ফের ট্র্যাক ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক করা হয়।




