HomePoliticsলোকসভা ভোটে বিজেপি ইভিএম মেসিনে কারচুপি করবে বলে আগেভাগেই আশঙ্কা করছেন মমতার

লোকসভা ভোটে বিজেপি ইভিএম মেসিনে কারচুপি করবে বলে আগেভাগেই আশঙ্কা করছেন মমতার

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): আগামী লোকসভা ভোটের বিজেপি কারচুপির আশ্রয় নেবে বলে নবান্নে বসে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার নবান্নে তিনি বলেন, ২০১৯ সালেও বিজেপি কারচুপি করেই জিতেছিল। ২০২৪ সালের ভোটের জন্য ওরা এখন থেকেই নানা পরিকল্পনা করছে।
ইভিএম হ্যাক করার বিভিন্ন ব্যবস্থাও করছেন। এ ব্যাপারে আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে। কিছু প্রমাণও পেয়েছি। আরও কিছু খুঁজছি। তৃণমূল নেত্রীর দাবি, ইন্ডিয়া জোটই আগামী লোকসভা ভোটে জিতবে।
এদিনই সংসদে দাঁড়িয়ে বিরোধীদের নিয়ে জোট ইন্ডিয়াকে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আপনারা যতই জোট করুন, ২০২৪ সালে ফের নরেন্দ্র মোদিই প্রধানমন্ত্রী হবেন। এরই পাল্টা হিসেবে নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ইন্ডিয়া জিতবে। হিংসা হল বিজেপির চিরকালের অভিধান। ওদের অভিধান সন্ত্রাসের, সংবিধানের নয়। ওরা কখনও দলিতদের উপর অত্যাচার করে। কখনও সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। বিজেপি রিপোর্টারদের ডেকে জিজ্ঞাসা করে, তুমি হিন্দু না মুসলমান। আমাদের দেশে এসব চলে না।মমতার আরও অভিযোগ, হিংসার আশ্রয় নিয়ে বিজেপি সব কিছুকে গেরুয়া বানাতে চায়। তিনি বলেন, অবশ্য গেরুয়া রংকে যে আমরা অপছন্দ করি, এমনটা নয়। গেরুয়া হল পবিত্র রং। মুখ্যমন্ত্রী বলেন, দেশকে বাঁচানোর জন্য, বেকারি থেকে রক্ষা করার জন্য এবং বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করার জন্য আমরা ইন্ডিয়া জোট করেছি। এই ইন্ডিয়া হল ফর দ্য মাদারল্যান্ড অফ দ্য মাদারল্যান্ড, বাই দ্য মাদারল্যান্ড।
মমতা এদিনও ফের এনডিএকে কটাক্ষ করে বলেন, এতদিন ধরে এনডিএর কোনও শরিকের কথা বিজেপির মনে পড়েনি। আজকে হঠাত্‍ বিরোধীদের ইন্ডিয়া জোটকে দেখে ওদের এনডিএর কথা মনে পড়ল। তার আরও দাবি, এনডিএর এখন কোনও অস্তিত্বই নেই।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments