HomeKolkataশিক্ষকদের ভুল ধরিয়ে প্রশ্ন করুন: অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা ড. গীতাঞ্জলি মুখার্জির

শিক্ষকদের ভুল ধরিয়ে প্রশ্ন করুন: অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা ড. গীতাঞ্জলি মুখার্জির

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ, কোলকাতা :শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন শিক্ষাবিদ ড. গীতাঞ্জলি মুখার্জি। তাঁর মতে, শুধুমাত্র শিক্ষকদের উপর নির্ভর না করে, অভিভাবকদেরও পড়াশোনার গুণগত মানের দিকে নজর দেওয়া উচিত। যদি পড়ানোর ক্ষেত্রে কোনও ভুল বা ত্রুটি চোখে পড়ে, তাহলে তা প্রশ্নের মাধ্যমে শিক্ষককে জানানো প্রয়োজন। এতে শিক্ষার মান আরও উন্নত হবে বলেই তিনি মনে করেন।
দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে এক উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছেন ড. গীতাঞ্জলি মুখার্জি। বিশেষত প্রারম্ভিক শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান ইতিমধ্যেই শিক্ষামহলে প্রশংসিত। বর্তমানে তিনি ন্যাশনাল এডুকেশন ফোরামের যুগ্ম সম্পাদক, বেঙ্গল এডুকেশন ফোরামের সম্পাদক এবং গ্লিনবার্নি এডুকেশনাল গ্রুপের সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। পাশাপাশি তিনি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গেও যুক্ত থেকে শিক্ষার মাধ্যমে মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।
শিক্ষার মানোন্নয়নকে লক্ষ্য করে তিনি পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, বিহার ও উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় নিয়মিত সফর করে স্থানীয় শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র বিশ্লেষণ করছেন। তাঁর গবেষণার মূল কেন্দ্রে রয়েছে উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি এবং তার কার্যকর প্রয়োগ। বিভিন্ন সমীক্ষা ও ক্ষেত্রসমীক্ষার মাধ্যমে তিনি শিক্ষাক্ষেত্রে বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা তৈরি করছেন।
প্রারম্ভিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, শক্ত ভিতের উপরই গড়ে ওঠে ভবিষ্যৎ। তাঁর নিরলস প্রচেষ্টায় দেশের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শিক্ষামহলের মতে, আগামী দিনেও তাঁর এই উদ্যোগ আরও বিস্তৃত হয়ে দেশের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments