শিয়ালদহ রেল স্টেশনের 1-5 নং প্লাটফর্ম 12 কোচের ট্রেন চলাচল শুরু হবে, NI work কাজের জন্য আজ ৬ জুন রাত ১২ টা থেকে রবিবার দুপুর ২ টো পর্যন্ত শিয়ালদহ ডিভিশন এর ১৩৭ টি লোকাল ট্রেন বন্ধ থাকবে।
শিয়ালদহ মেন, নর্থ এবং ডানকুনি লাইনের লোকাল ট্রেন সমুহ যেগুলি বন্ধ থাকবে:-
?? নর্থ এর (শিয়ালদহ – বনগাঁ, ঠাকুরনগর, গোবরডাঙা, হাবড়া, দত্তপুকুর, বারাসাত এবং মধ্যমগ্রাম) লোকাল ট্রেনগুলো দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত গিয়ে আবার আপ এ ফিরে আসবে।
?? মেন শাখা (শিয়ালদহ – ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী সীমান্ত, রানাঘাট, শান্তিপুর, গেদে, কৃষ্ণনগর, বর্ধমান, কাটোয়া) এবং ডানকুনি শাখার (শিয়ালদহ – ডানকুনি এবং বারুইপাড়া) ট্রেনগুলো দমদম পর্যন্ত গিয়ে আবার আপ এ ফিরে আসবে।
-> সমস্ত এক্সপ্রেস ট্রেনের টার্মিনাল হবে কলকাতা স্টেশন। ছাড়াও হবে সব কলকাতা স্টেশন থেকে।
?? লালগোলা প্যাসেঞ্জার এর টার্মিনাল হবে কলকাতা স্টেশন এবং লালগোলা Memu র টার্মিনাল হবে দমদম জংশন।
=> শুধুমাত্র রানাঘাট – লালগোলা লোকাল তার সঠিক গন্তব্যের পথে চলতে থাকবে।




