
উত্তর ২৪ পরগনার উল্লেখযোগ্য নাট্য সংস্থা কয়াডাঙা সবুজ সাংস্কৃতিক কেন্দ্র প্রতি বছরের মতো এই বছর ও আয়োজন করলো আন্তর্জাতিক নাট্যোৎসব ‘৬ষ্ঠ নাট্যসম্পর্ক ২০২২’। এই বছর এই উৎসব সাতদিন ধরে দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৫ থেকে ১৮ই সেপ্টেম্বর নৈহাটি ঐকতান মঞ্চে। এই পর্যায়ে থাকছে বাংলাদেশ, আসাম ও পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য নাটক। নটধা প্রযোজনা – অর্ণ মুখোপাধ্যায় নির্দেশিত নাটক ‘মহাভারত ২’ এই উৎসবে অভিনীত হবে; নাটকটিতে অভিনয় করেছেন অর্ণ মুখোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায় , রুদ্ররূপ মুখোপাধ্যায় এবং সোহিনী সরকার। বাংলাদেশ ঢাকার নাট্যদল স্বপ্নদলের প্রযোজনা ‘হেলেন কেলার’ আসছে এই উৎসবে; নির্দেশনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যব্যক্তিত্ব জাহিদ রিপন। উৎসবে থাকছে আসাম শিলচরের নাট্যদল আজকের প্রজন্ম থিয়েটারের নাটক ‘অধরা মাধুরী’ , বারাসাত কাল্পিক প্রযোজিত দেবব্রত ব্যানার্জী নির্দেশিত ‘আমার ডাকঘর’, অশোকনগর নাট্যমুখ প্রযোজনা অভি চক্রবর্তী পরিচালিত ও সুমিত রায় অভিনীত নাটক ‘মিঃ রাইট’, বালিগঞ্জ স্বপ্নসূচনা প্রযোজনা ও অতনু সরকার নির্দেশিত ‘কন্ট্রাক্ট কিলার’, অভিনয় – বিজয় মুখার্জি, মুরারি মুখোপাধ্যায়, রোকেয়া রায়। নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হবে তৃপ্তি মিত্র নাট্যগৃহ- পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমিতে। এই পর্যায়ে থাকছে থিয়েটারে প্লাটফর্ম প্রযোজনা দেবাশীষ রায় নির্দেশিত ও অর্পিতা ঘোষ অভিনীত নাটক ‘গর্তকন্যা’; থিয়েটার শাইন প্রযোজনা শুভজিৎ বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নাটক ‘পোস্টমাস্টার’; খাঁটুরা চিত্তপট প্রয়োজন শুভাশীস রায়চৌধুরী নির্দেশিত নাটক ‘১৬ পাতা, প্রিতম চক্রবর্তী পরিচালিত নাটক ‘চাঁদের চোয়াল’ এবং কলকাতা সবুজ থিয়েটার এ্যান্ড কালচার প্রযোজনা রাজেশ দেবনাথ নির্দেশিত ‘এফ…এল… ‘। সাতদিনের এই নাট্যোৎসবকে আর্থিক সহায়তা করেছে ভারত সরকার। এবং অন্যান্য সাহায্যে পুর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র।




