HomeStateসর্বদা থেকো মা...

সর্বদা থেকো মা…

spot_img
- Advertisement -

সর্বপ্রথম সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভনন্দন। শিব-জায়া মা উমা ইতিমধ্যেই কৈলাসের পথে পাড়ি দিয়েছেন। কিন্তু বাংলার প্রাণের উৎসব দুর্গোৎসবের আনন্দের ফল্গুধারা এখনও বহমান আমাদের হৃদ-মাঝারে। আজ কলকাতার রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল, ২০২৩ উপলক্ষে আয়োজিত এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকতে পেরে আমি আবেগমূর্ছিত। মোহময় সুরের মূর্ছনা, আলোকের ঝর্ণাধারা, বাংলার ঐতিহ্যময় নৃত্যের ছন্দে আজ মেতে উঠেছিল সকল মানুষ। স্নেহব্যাকুল বাংলার সকলের হৃদয়ে আবেগমথিত আনন্দলহরী তরঙ্গায়িত হয়ে উঠলো এই কার্নিভাল উদ্‌যাপনের মধ্যে দিয়ে। মায়ের বিদায়ের পর আমাদের মানসপটে যে আবেগসঞ্চিত বেদনাভূতির অপূর্ব ভাব ফুটে ওঠে, তা প্রকাশ অসম্ভব। স্নেহবিহ্বল সকল বঙ্গ-হৃদয় মায়ের আগমনের প্রতীক্ষায় প্রহর গুনতে শুরু করে দিয়েছে আবার।

প্রতি বছরের ন্যায় এই বছরের দুর্গোৎসবেও পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্য প্রশাসন যেভাবে অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষের সেবায় দিবারাত্রি নিয়োজিত ছিল, তার জন্য ধন্যবাদ শব্দটি কম পড়বে। আমি পুলিশ প্রশাসন এবং ট্রাফিক পুলিশ পরিবারের সকলকে স্যালুট জানাই। বাংলার উৎসবের পরিক্রমা শুরু। আগামী দিনে উৎসবের প্রত্যেকটি মুহূর্ত আপনাদের সকলের সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা আমার। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments