নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে বাজল বিয়ের সানাই।সাত পাকে বাঁধা পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশের।সোমবার কলকাতার এক বেসরকারি ব্যাঙ্কোয়েট হলে এই বিবাহের আসর বসে। পাত্রী আকাশের দীর্ঘ দিনের বন্ধু উপাসনা। দুই পরিবারের সম্মতিতে চার হাত এক হয়েছে আকাশ-উপাসনার। গত বছর মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে বিয়ের দিন স্থির করা হয়। সেই মতো সোমবার ছিল বিয়ের অনুষ্ঠান। তবে সেই অনুষ্ঠানে শামিল হননি মুখ্যমন্ত্রী। এমনিতেই পরিবারিক কোনও অনুষ্ঠানে যোগ দেন না। মুখ্যমন্ত্রীর মতোই বিয়ের অনুষ্ঠানে যোগ দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আকাশের বন্ধুরাও সামিল হয়েছিলেন বলে খবর। শীঘ্রই বন্দ্যোপাধ্যায় পরিবারের তরফে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আকাশ মুখ্যমন্ত্রীর প্রয়াত ভাই অসীম (কালী) বন্দ্যোপাধ্যায়ের পুত্র। করোনা ভাইরাসের সংক্রমণে ২০২১ সালের ১৫ মে প্রয়াত হন তিনি। তার আগে অবশ্য প্রায় একমাস হাসপাতালে চিকিৎসা চলেছিল তাঁর। ছোটবেলায় আকাশ হারিয়েছেন তাঁর মাকে।
২০১২ সালে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চারহাত এক হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপাতত তিনি দুই সন্তানের বাবা। আরিনী নতুন ইনিংস শুরু হল বাড়ির জীবনের ছোট ছেলে। পাঞ্জাবের মেয়ে উপাসনা কৌরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ল আকাশ। স্বাচ্ছন্দ্য আকাশের মহিলাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবারে স্বাগতিক মহলের মেজাজ। সংবাদ বিজ্ঞপ্তি, সর্বপ্রথা, স্বাধীন নীতিই বিবাহ ও বউভাতের সময়।




