HomeNewsসালানপুরে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের জোরদার প্রচার

সালানপুরে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের জোরদার প্রচার

spot_img
- Advertisement -

সালানপুরে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের জোরদার প্রচার:-
পশ্চিম বর্ধমান আসানসোল সালোনপুর
বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় বৃহস্পতিবার সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি গ্রাম পঞ্চায়েতের শিরিষবেড়িয়া গ্রামে জোরকদমে নির্বাচনী প্রচার চালালেন। এদিন দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি গ্রামে ‘পাড়ায় পাড়ায়’ ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জন সংযোগ করেন।
প্রচার চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধান উপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে জানান,তিনি কেবল ভোটের সময় নয়, সারা বছরই তার এলাকাগুলিতে গিয়ে সাধারণ মানুষের মধ্যেই থাকেন। তিনি বলেন,“দল আমাকে পুনরায় প্রার্থী হিসেবে বেছে নিয়েছে, তাই আমি আবারও আমার পরিবারের সদস্যদের কাছেই আশীর্বাদ নিতে এসেছি।”
এদিনের প্রচার অভিযানে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং-সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ও কর্মীরা। জনসংযোগ কর্মসূচি ঘিরে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। গ্রামের বিভিন্ন জায়গায় প্রার্থীকে ফুল ছড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments