HomeNewsহাইকোর্টের দুই বিচারপতির মন্তব‍্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

হাইকোর্টের দুই বিচারপতির মন্তব‍্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): হাইকোর্টের বিচারপতিদের মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বলেন যে, “আদালত এবং আদালতের বাইরে দুই বিচারপতির মন্তব্য যেন তদন্তে প্রভাব না ফেলে।” বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক।
সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন, আদালতে এবং আদালতের বাইরে তাঁর সম্পর্কে করা মন্তব্য দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য ইডি, সিবিআইকে নির্দেশ দিন।
শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তৃণমূল নেতা অভিষেক তার বিরুদ্ধে মুলতুবি থাকা বাকি মামলাগুলির শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করারও অনুরোধ করেন।
এছাড়াও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন, তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া উচিত্‍ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments