
নিজস্ব সংবাদদাতা সম্পা ফেব্রুয়ারী ২ কলকাতা :বিধাননগর পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা চামেলী নস্কর মন্ডল আজ সকাল থেকে চিংড়িঘাট মোড়ে নিজের ওয়ার্ডের সকল মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের কিছু উপহারের সাথে শুভেচ্ছা বার্তা ও আশীর্বাদ দিলেন।৩৬ নম্বর ওয়ার্ডের ১৫০ জনের বেশি ছাত্র-ছাত্রীদের কে আশীর্বাদ দিতে উপস্থিত ছিলেন পৌরমাতা চামেলী নস্কর মন্ডল সহ এলাকাবাসীর অনেকেই।পৌরমাতার উৎসাহে সকাল সকাল চিংড়িঘাট মোড়ে হাজির হয়েছেন এলাকাবাসী সহ এলাকার তৃণমূলের কার্যকর্তারা। জীবনের প্রথম বড়ো পরীক্ষায় যাওয়ার পথে পৌরমাতার শুভেচ্ছায় খুশি পরীক্ষার্থীরা।
২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো শেষ হবে ১০ ফেব্রুয়ারী অব্দি। প্রায় তিন সপ্তাহ পরীক্ষা এগিয়ে আনা হয়েছে, তা অবশ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে সরকারিভবে কিছু জানানো হয়নি। নির্বাচনের বিষয়টি মাথায় রেখে লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে নিতে চাইছে বলে সংশ্লিষ্ট মহলের মত।সকাল ১১ টা ৪৫ মিনিটের পরিবর্তে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে।দুপুর ১ টায় পরীক্ষা শেষ হয়ে হবে।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি
মাধ্যমিক পরীক্ষায় মূল যে সাতটি বিষয় আছে, সেই সাতটি বিষয়ের পরীক্ষা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। তারপর একদিন ছুটির পর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষার পুরো রুটিন দেখে নিন –
১) প্রথম ভাষা: ২ ফেব্রুয়ারি (শুক্রবার)।
২) দ্বিতীয় ভাষা: ৩ ফেব্রুয়ারি (শনিবার)।
৩) ইতিহাস: ৫ ফেব্রুয়ারি (সোমবার)।
৪) ভূগোল: ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।
৫) অঙ্ক: ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
৬) জীবনবিজ্ঞান: ৯ ফেব্রুয়ারি (শুক্রবার)।
৭) ভৌতবিজ্ঞান: ১০ ফেব্রুয়ারি (শনিবার)।
৮) ঐচ্ছিক বিষয়: ১২ ফেব্রুয়ারি (সোমবার)।
কোনটি প্রথম ভাষা এবং কোনটি দ্বিতীয় ভাষা?
– প্রথম ভাষা: বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতীয়, নেপালি, ওড়িয়া, পঞ্জাবি, তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি।
দ্বিতীয় ভাষা: ইংরেজি (ইংরেজি ছাড়া প্রথম পত্রে অন্য কোনও ভাষা থাকলে) অথবা বাংলা বা নেপালি (ইংরেজি যদি প্রথম পত্র হয়)।




